বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মশা নিধনে গাছের বিয়ে!

moshaডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি অভিনব ঘটনা ঘটেছে। সেখানকার মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল। আর তাই মশা নিধন করতে বিশ্ব পরিবেশ দিবসে ইউক্যালিপটাস ও নিমগাছের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে এলাকাবাসী। মশার লার্ভা-নাশক বৃক্ষের সংখ্যা বৃদ্ধি করাই এর উদ্দেশ্য। পৌরসভা চত্বরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে উপচার সাজিয়ে পুরোহিত ডেকে সেই বিয়ের অনুষ্ঠান হল। শুভদৃষ্টি থেকে শুরু করে মন্ত্র উচ্চারণ বিয়ের রীতি মেনেই সব হয়েছে।

বর্ষায় পানি জমে গেলে গাছের গোড়ায় ডিম পাড়ে মশা। আর তা থেকে বর্ষায় মশার উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। কিন্তু ইউক্যালিপটাস ও নিম গাছে কোনও মশা ডিম পাড়তে পাড়ে না তার ভেষজ গুণের জন্য। ডিম পাড়লেও তা নষ্ট হয়ে যায়। বর্ষায় লার্ভা-নাশক বৃক্ষের সংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যেই পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। তাদের বিশ্বাস এতে মশার বংশবৃদ্ধি কমবে। ইউক্যালিপটাস ও নিমগাছ জীবাণুনাশক বলে এদের মধ্যে নিমগাছকে পাত্র হিসেবে বাছা হয় ও ইউক্যালিপটাসকে কন্যা। এই নিম এবং ইউক্যালিপটাস গাছের জীবাণুনাশক গুণের কারণে মশককুল সেখানে বংশবৃদ্ধি করতে পারে না। এই কারণেই এই প্রতীকী বিয়ের আয়োজন করে হাওড়া পৌরসভার স্বাস্থ্য দফতর।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়, হাওড়ার মেয়র ডা. রথীন চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্যসহ পৌরসভার সব মেয়র পারিষদ ও কাউন্সিলাররা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত