,

প্রকাশ্যেই পঁচছে মানুষের মৃতদেহ! কিন্তু কেন?

4611নিউজ ডেস্ক : খোলা মাঠের উপর রাখা সারি সারি তারের খাঁচা৷ প্রতিটির মধ্যে সযত্নে রাখা এক একটি মানুষের মৃতদেহ৷ প্রকাশ্যেই পচছে সেগুলি৷ কেয়ারটেকার এসে সেগুলির দেখভালও করছেন৷ এ দৃশ্য দেখে মনে হতেই পারে কোনও সাইকোপ্যাথের কাজ৷ কিন্তু তা নয়৷

তাহলে কেন এভাবে পঁচছে মৃতদেহ?
আমেরিকার এই ফার্মে ভিতরের দৃশ্য দেখলে শিউরে উঠবেন অনেকে৷ বিশ্বে এরকম ফার্ম একমাত্র এখানেই আছে৷ কিন্তু কেন প্রকাশ্যেই পচছে মানুষের মৃতদেহ? আসলে এই ফার্ম একটি গবেষণাগার৷ মানুষের মৃতদেহ এখানে রাখা হয়েছে বিশেষ পরীক্ষার জন্যই৷ মৃত্যুর পর দেহের পচন পরীক্ষার জন্যই বিজ্ঞানীরা এভাবে রাখেন মৃতদেহগুলিকে৷ শুধু খোলা জায়গাতেই নয়, বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে মৃতদেহগুলিকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়৷ যেমন জলে ডুবিয়ে বা গাড়ির মধ্যে রেখে পচনের হার পরীক্ষা করেন বিজ্ঞানীরা৷ বৈজ্ঞানিক পরিভাষায় এই পদ্ধতিতে বলা হয়, ‘হিউম্যান ট্যাফোনমি’৷

কেন এই পরীক্ষা চলে? বিজ্ঞানীরা এভাবেই পরীক্ষা করে দেখেন মৃতদেহের পচন কি সারা বিশ্বেই একরকমের প্রক্রিয়া, নাকি অন্যরকম৷ তাপমাত্রা ও অন্যান্য পরিস্থিতিতে আলাদা কোনও প্রভাব পড়ে কি না, তাও খতিয়ে দেখা হয়৷ মানবদেহের পচন অত্যন্ত জটিল এক জৈবিক প্রক্রিয়া৷ এবং, বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে তা আলাদাই হয়৷ সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিসই পরীক্ষা করা হচ্ছে এই গবেষণাগারে৷

তাতে অবশ্য মানবজাতিরই কল্যাণ৷ পচন নিয়ে পর্যবেক্ষণ ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়ক৷ কোনও অপরাধের ঘটনায় মৃতদেহের ময়নাতদন্ত করে যে সিদ্ধান্তে পৌঁছন বিশেষজ্ঞরা তা এই গবেষণার খাতিরেই৷ এবং, এই পর্যবেক্ষণ যত সঠিক হবে, ততই মৃতদেহের প্রকৃতি থেকে অপরাধ নিয়ে নিখুঁত সিদ্ধান্তে পৌঁছতে পারবেন বিশেষজ্ঞরা৷
আপাতত মার্কিন মুলুকে থাকলেও বিশ্বের অন্যান্য প্রান্তেও এই ধরনের ফার্ম খোলর পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ ভারতেও খোলা হতে পারে এই বিশেষ গবেষনাগার৷ সুত্র-অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে