বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১২ বছর বয়সে ৪ ডিগ্রি!

abram_geniousনিউজ ডেস্ক : জিনিয়াস বোধহয় একেই বলে। মাত্র ১২ বছরের ছেলে তনিস্ক আব্রাহাম। এরই মধ্যে সে যা সব কাণ্ড ঘটিয়েছে তা অবাক হওয়া মত!

মাত্র ১২ বছর বয়সে তিনটি কলেজ থেকে চারটি বিষয়ে ডিগ্রি অর্জন করে বসে আছে একরত্তি ছেলে।

যুক্তরাষ্ট্রের সাকরামেন্টার বাসিন্দা তনিস্ক আব্রাহাম। ছোটবেলা থেকেই জানার ইচ্ছা প্রবল। পড়াশোনা তার কাছে খেলার মতো।

মাত্র সাত বছর বয়সেই জেদ করে কলেজে ভর্তি হয় তনিস্ক। তারপর একটা একটা করে জেনারেল সায়েন্স, অংক, পদার্থ বিজ্ঞান ও ফরেন ল্যাঙ্গুয়েজে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করে সে।

এবার তার লক্ষ্য মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। আবেদন করেছে অনেকগুলো কলেজে। দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়ে গেছে।

তবে এখানেই শেষ নয়। ইঞ্জিনিয়ারিং পড়া হলে পরের টার্গেট ডাক্তারি পড়া। পড়াশোনা শেষ হলে ডাক্তারি নিয়ে গবেষণা করা তনিস্কের জীবনের লক্ষ্য। সূত্র: জিনিউজ।