,

ওয়াশরুম থেকে অদৃশ্য নব বিবাহিতা তরুণী!

airport1430600426নিউজ ডেস্ক: মধুচন্দ্রিমা শেষ করে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন নববিবাহিতা স্ত্রী কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই বিমানবন্দরের ওয়াশরুম থেকে অদৃশ্য হয়ে গেলেন তিনি!

লক্ষ্ণৌয়ের এক দম্পতি মধুচন্দ্রিমা সেরে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে এসে স্বামীর হাতে মোবাইল ফোন ও পার্স দিয়ে ওয়াশরুমে যান সদ্য বিবাহিতা ওই তরুণী। তারপর অনেকটা সময় কেটে যায়, কিন্তু তিনি আর ফিরে আসেন না।

উদ্বিগ্ন স্বামী তাঁর স্ত্রী-র ছবি হাতে নিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে থাকেন। এক মহিলাকে ওয়াশরুমের ভিতরেও দেখতে অনুরোধ করেন। কিন্তু সেখানেও কারওকে দেখতে পাওয়া যায় না। এববার তিনি গোটা বিমানবন্দরে স্ত্রীকে খুঁজতে শুরু করে দেন। কিন্তু সেখানেও কোনও লাভ হয় না। চিন্তিত স্বামী এবার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

ওই ব্যক্তির কাছ থেকে সব শুনে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিসকে গোটা বিষয়টা জানায়। পুলিস এসে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। পুলিসের পক্ষ থেকে জানা গিয়েছে, তাঁরাও গোটা বিমানবন্দরে ওই মহিলাকে খোঁজেন। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যায়নি। এরপর তাঁরা ওয়াশরুমের সামনের সিসিটিভি ফুটেজ দেখতে চান। সিসিটিভি ফুটেজে ওই মহিলাকে নীল রঙের শাড়ি পরে ওয়াশরুমে ঢুকতে দেখা যায়। তার মিনিট তিনেক পর একজন বোরখা পরিহিতা মহিলাকে ওয়াশরুম থেকে বেরিয়ে ভিআইপি গেট দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেখা যায়।
বোরখা পরা মহিলাকে দেখে ওই ব্যক্তির তাঁর স্ত্রীর মতোই মনে হয়, কিন্তু তিনি নিশ্চিত নন। পুলিসের প্রথমে এটিকে অপহরণের ঘটনা মনে হলেও, পরে তাঁরা নিশ্চিত হয়ে জানান যে, ওই মহিলা ইচ্ছাকৃতভাবে তাঁর স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে