,

স্বামীর মোবাইলের তথ্য সংগ্রহ করায় জরিমানা

mobail11_13462_1463632993নিউজ ডেস্ক : স্বামীর ব্যক্তিগত গোপনীয়তা লংঘনের দায়ে জরিমানা গুণতে হল এক নারীকে। শুধু কি তাই, এ অপরাধে তাকে দেশ থেকে বের করে দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমীরাতে ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল সাইবার অপরাধ আইনে।

তবে ওই মহিলার নাম প্রকাশ করা হয়নি। তিনি একজন ভিনদেশী আরব যিনি সংযুক্ত আরব আমীরাতে থাকতেন। তাকে দেশটির আদালত দেড় লাখ ডিরহাম অর্থাৎ ৪২ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ওই মহিলার স্বামী কারো সঙ্গে প্রেম করছেন তার এমন সন্দেহ হওয়ার পর থেকে তিনি গোপনে স্বামীর মোবাইল ফোন পরীক্ষা করতে শুরু করেন।

গাল্ফ নিউজ- এর খবরে বলা হয়েছে, ওই মহিলার স্বামী ব্যাপারটা বুঝতে পেরে পুলিশে খবর দেন এবং সাইবার অপরাধ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মহিলা আদালতে স্বীকার করেছেন যে স্বামীর অনুমতি ছাড়াই তিনি তার ফোন খুলে সেখান থেকে তথ্য সংগ্রহ করেছেন।

তার আইনজীবী এমান সাবাত গাল্ফ নিউজকে বলেছেন ওই মহিলা এমনকি তার স্বামীর ফোন থেকে বেশ কিছু ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ফোনেও নিয়েছেন। তার আইনজীবী জানিয়েছেন এই দম্পতি আরব এবং তাদের বয়স তিরিশের কোঠায়।

স্বামীর ফোনে ঢুকে তথ্য সংগ্রহের পর ওই মহিলা স্বামীর বিরুদ্ধে বিবাহ বর্হিভূত প্রেমের অভিযোগ এনেছিলেন। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে