বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের পুরুষাঙ্গ নিয়ে ভালো আছেন থমাস

panice-tranmison2নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে এই প্রথম এক ব্যক্তির দেহে সফলভাবে অন্য জনের পুরুষাঙ্গ সংযোজন করা হয়েছে। তিনি হলেন ৬৪ বছর বয়সী ম্যাসাচুসেটসের হ্যালিফ্যাক্সের বাসিন্দা থমাস ম্যানিং।
গত সপ্তাহে ম্যাসাচুসেটসে জেনারেল হসপিটালে তার পুরুষাঙ্গ সংযোজন করা হয়। বিবিসি বাংলা মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৫ ঘণ্টা ধরে এক সফল অস্ত্রোপচারের পর থমাস ম্যানিং এখন বেশ ভালোই আছেন। চিকিৎসকরা একে মানব প্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে আরেকটি মাইলফলক হিসেবে বর্ণনা করছেন।

চিকিৎসকরা বলছেন, ম্যানিং এখন প্রস্রাব করতে পারবেন এবং ‘যৌনসক্ষম’ হয়ে উঠবেন বলে তারা আশা করছেন।

থমাস ম্যানিংয়ের ক্যান্সার ধরা পড়ার পর ২০১২ সালে চিকিৎসকরা তার পুরুষাঙ্গ কেটে বাদ দেন। এরপর থেকে ম্যানিংয়ের শরীরে সংযোজনের জন্য কারও দান করা ‘পুরুষাঙ্গ’ খোঁজা হচ্ছিল। সম্প্রতি এ রকম প্রত্যঙ্গ দানকারী এক ব্যক্তি মারা যাওয়ার পর থমাসের দেহে তা সংযোজন করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বে পুরুষাঙ্গ সংযোজনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে দক্ষিণ আফ্রিকায় এবং চীনে আরও দুই ব্যক্তির শরীরে পুরুষাঙ্গ সংযোজন করা হয়েছিল। কিন্তু সেগুলো খুব একটা সফল হয়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত