বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কামড়ে ধরা হাঙ্গরসহ হাসপাতালে নারী

nurse+shark+biteনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হাঙ্গরের কামড়ে গুরুতর আহত এক নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় হাঙ্গরটি তার ডান হাত কামড়ে ধরা অবস্থায় ছিল। খবর এএফপির।

রোববার ওই নারীকে আক্রমণ করার পরপরই সৈকতে বেড়াতে আসা অপর এক ব্যক্তি ২ ফুট লম্বা হাঙ্গরটিকে হত্যা করে। রাজ্যটির দমকল বিভাগের মুখপাত্র বব লেমোনস গণমাধ্যমকে বলেন, ওই নারীর পরিচয় জানা যায়নি।

তার বয়স ২৩ বছর। তিনি উপকূলীয় বোকা র‌্যাটন শহরের সৈকতে সাঁতার কাটার সময় হাঙ্গরটি তার ওপর আক্রমণ করে।

তিনি আরো বলেন, ওই নারীকে নগরীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। হাঙ্গরটি তখনও তার ডানবাহু কামড়ে ধরেছিল।

সাউথ ফ্লোরিডা সান সেন্টিনেলকে ওসেন রেস্কিউ ক্যাপ্টেন ক্লাইন্ট ট্র্যাসি বলেন, আমি আমার জীবনে কখনো এমন ঘটনা দেখিনি।