বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চুম্বক-মানব’ অরুণ রাইকুর!

19967-1চুম্বক চিরকালই লোহাকে আকর্ষণ করে। মানবদেহেও রয়েছে এই চৌম্বকীয় ‍অকর্ষণ, তবে কি তা লোহাকে আকর্ষণ করে? হুম করে তো! অরুণ রাইকুর ভারতের মধ্যপ্রদেশের সাগার জেলার বাসিন্দা। তার শরীরে রয়েছে অস্বাভাবিক ম্যাগনেটিক পাওয়ার বা চুম্বকীয় আকর্ষণ। যার বলে তার শরীর অনায়াসে লোহা আর অ্যালুমিনিয়াম সামগ্রী আকর্ষণ করে।

কিন্তু নিজের এই চৌম্বকীয় শক্তির কথা নিজেই জানতেন না রাইকুর। মাত্র ক’মাস আগে ঘরের কাজ করার সময় একটি পেরেক তার শরীরে লেগে যায়। তিনি নিজেই হতবাক হয়ে পড়েন নিজের গোপন ক্ষমতার কথা জেনে। এরপর থেকে চামচ ও লোহার সামগ্রী নিজের শরীরে লাগিয়ে দেখছেন তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও সেগুলো অনড় থাকছে ও এঁটে রয়েছে চামড়ার সঙ্গে। সবচেয়ে বেশি চৌম্বকীয় আকর্ষণ রয়েছে তার বুক, পেট ও পিঠে।

৩৭ বছর বয়সী রাইকুর জানান, আমার কোনো ধারণা নেই এটা কী করে হচ্ছে এবং আমি জানতেও চাই না। এটা নিয়ে আমি গর্বিতও নই। তবে যখন মানুষ আমার এ চৌম্বকীয় ক্ষমতা দেখতে আসে তখন ভালো লাগে।

‍আমার দেহে ঘটা প্রথম অদ্ভুত ঘটনা এটি। প্রথমবার একটু ভয় পেলেও এখন অভ্যস্ত হয়ে গেছি। জানান ‍রাইকুর।

রাইকুরের ধারণা তার শরীরে বিশেষ তরঙ্গ নির্গত হয়, যার কারণে দেহে এ চৌম্বকীয় অবস্থা কাজ করে।

এ ঘটনা অস্বাভাবিক বা ক্ষতিকর কিনা নিশ্চিত হতে রাইকুর স্থানীয় ডাক্তারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

রাইকুরের ডাক্তার শৈলেন্দ্র শুক্লা (৪৫) জানান, আমি রাইকুরকে দেখে অবাক হইনি। কারণ আমাদের সবার দেহেই কিছুটা চৌম্বকীয় ক্ষমতা রয়েছে। এই চৌম্বকীয় ক্ষেত্র এমআরআই ও ইসিজি স্ক্যান করতে সাহায্য করে।‍

তিনি আরও বলেন, রাইকুরের দেহে এ চৌম্বকীয় ক্ষমতা বেশি। তবে এটি স্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে তা কমে যাবে।

তবে এমন চৌম্বকীয় শক্তি চান না রাইকুর। তিনি সাধারণ মানুষের মতো বাঁচতে চান। কিন্তু এ ক্ষমতার জন্য রেকর্ড বুকে নিজের নাম লেখাতে চান এই ব্যক্তি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত