২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ৭-১০মে

sisu nittomনিয়াজ মোঃ খান বিটু : ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত

শত শত শিশুর আঁকা ছবি ও গান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর. এ. কে সিরামিকস ২৩ তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০১৪ আগামী ৭-১০ মে ৪দিন ব্যাপী স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হবে। ৭ মে রোজ বুধবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। ১০ মে রোজ শনিবার বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির। ৪দিনব্যাপী উৎসবের প্রতিদিনের অনুষ্ঠান মালায় রয়েছে শিশুদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, নাচ ও শিশু চলচিত্র প্রদর্শনী। এছাড়া উৎসবে শিশুদের জন্য রয়েছে আবৃত্তি, সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগিতা। এবারের উৎসবে জাতীয় ও জেলা পর্যায়ের ৬ জন গুণীজনকে শিশুদের উপস্থিতিতে সংবর্ধিত করা হবে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক ও সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু এক বিবৃতিতে ৪দিনব্যাপী শিশুদের বার্ষিক উৎসবকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান