,

হঠাৎ রাস্তায় মস্ত এক গর্ত!

9নিউজ ডেস্ক : পাকাপুক্ত এক রাস্তায় হঠাৎ করে বিশাল এক গর্তের আবির্ভাব। সেখানে শেষ নয়। সেই গর্তে গাড় নীল বর্ণের এক গাড়ি পড়ে যাচ্ছে। গভীর রাতে এই ঘটনা ঘটে। লন্ডনের গ্রীনিচের উডল্যান্ড টেরেস এলাকায় কাল রাতে হঠাৎ করে এই ঘটনা ঘটে। তারপর পুলিশ সম্পূর্ণ এলাকা ঘেরাও করে রেখেছে।

পুলিশের একজন মুখপাত্র জানান, ‘অফিসাররা সেই স্থানে রয়েছে এবং গর্তের পাশে বেষ্টনী দিয়ে রেখেছে। সেখানে স্থানীয় কর্তৃপক্ষদের আসতে বলা হয়েছে এবং অন্যান্য সংস্থাও সেখানে এসে যুক্ত হয়েছে।’

তিনি আরও জানান, সেখানে খুব ভালভাবে তদন্ত করা হচ্ছে। সেই এলাকায় বসবাস করা নাগরিকদের কোন ধরণের অসুবিধার সম্মুখীন হতে হবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সঠিক তথ্য পাবার পর এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেয়া হবে।

স্থানীয় এক বাসিন্দা জেমি জানান, স্থানীয় গির্জার বাহিরে তিনি সেই গর্ত দেখতে পান। তিনি বলেন, ‘আমি গাড়ির সামনের দিকের অংশ ও পিছনে বিশাল এক গর্ত দেখতে পাই। আমি মনে করেছিলাম কেউ হয়ত ইচ্ছে করে গর্ত করেছিলেন। এছাড়াও বুধবার রাতে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল।’

গত এক সপ্তাহে লন্ডনে এরকম দুইটি গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু এর পেছনের নির্ভরযোগ্য কোন কারণ এখনও জানা যায়নি।–সুত্র: মেট্রো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ