,

নগ্ন নারীর ছবির দাম ৬২ কোটি টাকা

19733-naked-pictrureamarঅনলাইন ডেস্ক : মেক্সিকোর বিখ্যাত চিত্রকর ফ্রিদা কাহলোর আঁকা একটি ছবি রেকর্ড পরিমাণ দামে নিলামে বিক্রি হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফ্রিদার আঁকা দুই নগ্ন নারীর একটি ছবি নিলামে প্রায় ৬২ কোটি ৫১ লাখ ১৯ হাজার ৬০০ টাকায় (৮০ লাখ ডলার) বিক্রি হয়েছে বলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস জানিয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ১৯৩৯ সালে ‘টু ন্যুডস ইন দ্য ফরেস্ট (দ্য আর্থ ইটসেলফ)’ শিরোনামে ফ্রিদা কাহলোর আঁকা ওই ছবিটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৮০ থেকে ১২০ লাখ ডলার। পরে নিলামে তা ৮০ লাখ ডলারেই বিক্রি হয়ে যায়। লাতিন আমেরিকার কোনো চিত্রকরের ছবির এটাই সর্বোচ্চ মূল্য। এর আগে ফ্রিদা কাহলোর কোনো ছবি এত চড়া দরে বিক্রি হয়নি।

২০০৬ সালে নিউইয়র্কের নিলামকারী আরেকটি প্রতিষ্ঠান সুদেবিস নিলামে ফ্রিদার ‘রুটস’ শিরোনামের একটি ছবি ৪৩ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকায় (৫৬ লাখ ডলার) বিক্রি করেছিল। ১৯৯০ সালে ‘দিয়েগো ই ইয়ো’ শিরোনামের একটি ছবি নিলামে ১০ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ৯৩০ টাকায় (১৪ লাখ ডলার) বিক্রির মাধ্যমে প্রথম ফ্রিদার ছবির মূল্য মিলিয়ন-ডলারের ঘরে ঢুকে পড়ে। ২০১৭ সালে মেক্সিকো শহরে পালাসিও দে বেলাস আর্তেসে এক প্রদর্শনীতে ছবিটি দর্শনার্থীরা দেখতে পারবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ