বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে শহরে একটাই বাড়ি!

bdp_bariঅনলাইন ডেস্ক : শহরের বাসিন্দারা সবাই একই ছাদের নীচে থাকেন। তাদের অফিস, বাজার, স্কুল-কলেজ সব কিছুই ওই একটি বাড়ির ভিতরেই। কারণ ওই শহরে বাড়ির সংখ্যা একটাই।

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার হুইটিয়ার শহরের বাসিন্দার সংখ্যা ২২০। তারা সকলেই একটিমাত্র বাড়িতে থাকেন। ১৪ তলা এই বিশাল বাড়িটির নাম বেগিক টাওয়ার। কেবল ২২০ জনের বাসগৃহ নয়, এই বাড়িটির ভিতরে আফিস, থানা, বাজার— সবই রয়েছে। তেমন দরকার না পড়লে বাসিন্দারা কেউ বাড়ি থেকেই বের হন না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বেগিক টাওয়ার নির্মিত হয়েছিল মিলিটারি ব্যারাক হিসেবে। ১৯৬৯ পর্যন্ত বাড়িটি সরকারের অধিকারেই ছিল। ওই বছর সেটি শহরের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। আজ ওই শহর তথা বাড়িটিতে যারা বাস করেন, তারা প্রত্যেকেই সামরিক অফিসিয়ালদের বংশধর।

তবে এই শহরে একজন ব্যাতিক্রম রয়েছেন। তার নাম পল। তিনি বেগিক টাওয়ারে না থেকে আস্তানা গেড়েছেন একটি মোবাইল-বাড়িতে। কিন্তু বাজার করতে তাকে প্রবেশ করতেই হয় ঐ টাওয়ারে। তাই তার গাড়ি-বাড়িকে তিনি পার্ক করে রাখেন বেগিক টাওয়ার ঘেঁষেই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত