বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিন্ন স্বাদের পনির মেথি টিক্কা

photo-1462790517নিউজ ডেস্ক : বিকেলের নাশতার আয়োজনে তৈরি করুন পনির মেথি টিক্কা। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই টিক্কা।

উপকরণ

পনির ৫০০ গ্রাম, আলু তিনটি, মেথি পাতা কুচি এক টেবিল চামচ, ময়দা তিন টেবিল চামচ, কাঁচামরিচ কুচি তিনটি, ধনেপাতা কুচি সামান্য, গরম মসলা গুঁড়া এক চা চামচ, লেবুর রস তিন টেবিল চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, ডিম একটি, বিস্কুটের গুঁড়া আধা কাপ, তেল ভাজার জন্য ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিন। এবার এর মধ্যে পনির কুচি, ময়দা, ধনেপাতা কুচি, মেথিপাতা কুচি, কাঁচামরিচ কুচি, গরম মসলা গুঁড়া, লেবুর রস, মরিচের গুঁড়া ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এখন এই মিশ্রণ দিয়ে কয়েকটি টিক্কার মতো করে তৈরি করুন। এগুলো ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া লাগিয়ে ডুবো তেলে ভাজুন। বাদামি হয়ে গেলে প্লেটে তুলে টমেটো সসের সঙ্গে গরম পরিবেশন করুন মচমচে পনির মেথি টিক্কা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত