,

মশা তাড়ানোর আজব এক গাছ

Person swatting a dangerous tiger mosquito by hand
অনলাইন ডেস্ক : এদেশে বসবাস করে মশার জ্বালা সয়নি এমন মানুষ খুব কম আছে। দেশের এমনও অনেক জায়গা আছে যেখানে দিনের বেলাতেও মশার উৎপাতে একদম অতিষ্ট। একে তো মশার কামড়টাই বিরক্তিকর। তার উপর মশার কামড়ে ভয়ঙ্কর সব রোগ হয়। ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগ তো ছিলই। এই মশার কারণে জিকাও হচ্ছে এই পৃথিবীর বিভিন্ন দেশে।

মশা তাড়াতে কত কিছুই তো ব্যবহার করলেন। কত কিছুই তো কিনলেন। এমনকি পুরসভার কল্যাণে মশা মাড়তে কামানও তো দেগে ফেললেন। কিন্তু মশা তাড়াতে কোনও গাছের কথা শুনেছেন কখনও? সত্যিই এক আজব গাছ আবিস্কার করেছেন মার্কিন বিজ্ঞানীরা। গাছটির নাম সাইট্রনেলা খুব সহজেই গাছটি বাড়ির বারান্দায় অথবা ব্যালকনিতে লাগাতে পারেন। খুব বেশি জল কিম্বা সারেরও দরকার পড়ে না। আর এই গাছ বেঁচেও থাকে অনেক বছর।
এই গাছটি থেকে একধরণের সুগন্ধি বেরোয় যা মশাদের একেবারে অপছন্দ। আর এই গন্ধ পেলেই মশারা এই গাছের ত্রিসীমানায় ঘেষতে চায় না। গাছটি খরা প্রতিরোধেও কাজে আসে। এই ধরনের মাত্র ৬-৭ টি গাছ, এক একর জায়গাকে মশা মুক্ত রাখতে পারে। সুতরাং মশার জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে আছেন তারা দু তিনটি সাইট্রনেলা গাছ বাড়ীর চারদিকে কিম্বা ফ্ল্যাটের ব্যালকনিতে লাগিয়ে দেখতে পারেন কাজ হয় কিনা। তবে, মুশকিলও রয়েছে। কারণ, এই গাছ আমাদের দেশে এখনই পাওয়ার কোনও উপায় নেই। কিছুদিন অপেক্ষা তো করতেই হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে