,

নবজাতক দুই বোনের এক মাথা

Jointআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার এক হাসপাতালে গত ২১ জানুয়ারি একই সঙ্গে তিন নবজাতক কন্যার জন্ম হয়। তিন নবজাতকের একজন আলাদা হলেও বাকি দু`জন একে অপরের সঙ্গে যুক্ত। ওই দুজনের শরীর আলাদা হলেও মাথা একটা, মাথার ভেতরে রয়েছে একটাই খুলি।

মাথা একটা হলেও দু`জনের ব্রেন আলাদা। তাই চিকিৎসকরা জানিয়েছেন শিশু দুটিকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করে দিলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। বাবা-মা এখন তাই অস্ত্রোপচার করানোর জন্য ব্যকুল হয়ে পড়েছেন। কিন্তু শিশু দুটি সুস্থ হলেও ওদের ওজন খুব কম। সঠিক ওজন না হলে অস্ত্রোপচার সম্ভব নয়। অন্তত ছয় থেকে আট মাস বয়স না হলে ওদের অস্ত্রোপচার করা যাবে না। অস্ত্রোপচারে রয়েছে বিপদের সম্ভাবনা। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরণের অস্ত্রোপচারে দু`জনকেই বাঁচানো সম্ভব হয় না।

চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরণের যমজ খুব কম দেখা যায়। ২ লাখ শিশুর জন্মে এমন একটা ঘটনা দেখা যায়। এই যুক্ত শিশুদের ৪০ থেকে ৬০ শতাংশ মৃত জন্মায়। যারা বেঁচে থাকে তাদের ৩৫ শতাংশ একদিনের বেশি বাঁচে না। কিন্তু শিশু দুটির ক্ষেত্রে ব্রেন আলাদা হওয়ায় তারা এখনো সুস্থ। বাবা-মা তাদেরকে আলাদা করে সুস্থ জীবনে দেখার জন্য দিন গুনছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে