,

আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর শঙ্কা

up le -2016নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আল-আমিন ভূঁইয়া সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গতকাল বুধ্বার দুপুরে আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এদিকে একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আব্দুস ছাত্তার মিয়া নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বি এক প্রার্থী কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন। গত মঙ্গলবার বিকেলে আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে দেওয়া এক অভিযোগে তিনি এ শঙ্কার কথা প্রকাশ করেন।
বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী আল-আমিন ভূঁইয়া অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে হওয়া বিভিন্ন সভায় প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে। আতঙ্কে বিএনপি নেতা-কর্মীরাও মাঠে কাজ করতে পারছে না। ভোটের দিন প্রকাশ্যে সিল দিতে বলা হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে গোলযোগ হতে পারে। বুধবার দুপুরে করা সংবাদ সম্মেলনে তিনি, আগামী ৭ মে ভোটের দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার দাবি জানান।
এদিকে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুস ছাত্তার মিয়া অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী কালু খাঁ আমোদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত আছেন। ওই বিদ্যালয়ে ভোটগ্রহন হবে বিধায় কালু খাঁ নিজ দায়িত্ব পালনের সুযোগে কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে