,

মানুষের পেটে অস্ত্রোপচারের কাঁচি!

19048-sicigersamarনিউজ ডেস্ক : পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তাই হাসপাতালে এসেছিলেন একজন প্রবীণ মহিলা। আর তাঁর পেটের স্ক্যান করতে গিয়ে চোখ কপালে উঠল চিকিৎসকদের। সরোজা (৬০) নামে ওই প্রবীণ মহিলার পেটে রয়েছে একজোড়া অস্ত্রোপচারের কাঁচি। তড়িঘড়ি অপারেশন করে পেট থেকে কাঁচি দুটি বের করা হয়। কিন্তু, কীভাবে তাঁর পেটে অস্ত্রোপচারের কাঁচি রয়ে গেল ?

সরোজা জানান, ১৮ বছর আগে একটি সরকারি হাসপাতালে তাঁর অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছিল। অভিযোগ, সেখানকার চিকিৎসকদের ভুলেই এই কাণ্ড। তাঁরা অস্ত্রোপচারের পর পেট থেকে কাঁচি দুটি বের না করেই সেলাই করে দিয়েছিলেন।
চেন্নাই থিলাগড় নগরের সুনামি আবাসনের বাসিন্দা সরোজা পেশায় ফুল ব্যবসায়ী। বছর দুয়েক আগেই অবশ্য চিকিৎসকদের এই ভুলের কথা জানতে পেরেছিল তাঁর পরিবার। তাহলে এতদিন পেট থেকে কাঁচি দুটি বের করতে চিকিৎসা করাননি কেন ?

এই প্রশ্নের জবাবে সরোজার ছেলে দেবরাজ জানান, “২০১৪ সালে মায়ের একটি দুর্ঘটনার পর পেটে স্ক্যান করা হয়েছিল। সেইসময় পেটে কাঁচি থাকার কথা জানতে পারি। কিন্তু, আমরা গরিব মানুষ। দু’বেলা খাওয়ার জন্য প্রতিদিন কাজ করতে হয়। ফুলের ব্যবসা বন্ধ করে চিকিৎসা করাতে চাননি মা।”

এতদিন পর পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে রোয়াপুরমের সরকারি স্ট্যানলি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন তিনি। রোববার সেখানেই অস্ত্রোপচার করে সরোজার পেট থেকে কাঁচি দুটি বের করা হয়। তাঁর মাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান দেবরাজ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর