,

ছয় ‘লাখপতি’ ফকিরের গল্প

টাকা রোজগারের জন্য কেউ হন ব্যবসায়ী, কেউ করেন চাকরি আবার কেউবা ভিন্ন কোনো পেশা বেছে নেন। সাধারণত শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে অক্ষম মানুষরা ভিক্ষা করতে বাধ্য হয়। তবে এমনও অনেক আছেন যারা ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাদের আয় অনেক ব্যবসায়ীর চেয়েও বেশি। দিনের বেলা তিনি শতছিন্ন জামা পড়ে, তোবড়ানো থালা হাতে মানুষের কাছে হাত পাতেন। আর রাতে শুতে যান বিলাসবহুল নিজস্ব ফ্ল্যাটে। ভারতের এমন কিছু লাখপতি ভিক্ষুকের খোঁজ দিচ্ছি আপনাদের। চিনে নিন তাদের-

18701-1-1

কৃষ্ণ কুমার গিটে : মুম্বাইয়ের চারনি রোড এলাকায় গেলে কৃষ্ণ কুমারের দেখাও পেয়ে যেতে পারেন আপনি। ভিক্ষাবৃত্তি করে তিনি দৈনিক ১ হাজার ৫০০ রুপি রোজগার করেন। পরিবারের সঙ্গে থাকেন নাল্লাসোপারার একটি অ্যাপার্টমেন্টে।

ভরত জৈন : ভারতের সবচেয়ে ধনী ভিক্ষুক তিনি। ৪৯ বছরের ভরতের মুম্বাইয়ের প্যারেল এলাকায় রয়েছে দুটি ফ্ল্যাট। এগুলোর প্রতিটির আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ রুপি। তার মাসিক আয় ৬০ হাজার রুপির কাছাকাছি।

সারভাতিয়া দেবী : পাটনায় অশোক সিনেমা হলের পেছনে ভিক্ষা করেন তিনি। তিনিই ভারতের তৃতীয় ধনী ভিক্ষুক। বছরে ৩৬ হাজার রুপি এলআইসি প্রিমিয়াম দেন তিনি।

শম্ভুজি : ভিক্ষা করার জন্য মুম্বাইয়ের সুবারবান এলাকাই সবচেয়ে পছন্দ তার। শম্ভুজির দৈনিক রোজগার প্রায় এক হাজার রুপি। শোলাপুরে রয়েছে তার নিজস্ব বাড়িও। শম্ভুজির মতে, এই পেশা তার খুবই ভালো লাগে। কারণ এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই।

লক্ষ্মীদেবী : তার প্রথম ভিক্ষা জীবনের শুরু কলকাতা থেকে। পোলিওতে দুই পা-ই অক্ষম। ১৯৬৪ সাল থেকে ভিক্ষাবৃত্তিতে আছেন। তখন তার বয়স মাত্র ১৬। ৫০ বছরের লক্ষ্মীদেবীর বিপুল ব্যাংক ব্যালেন্স। ব্যাংক থেকে তাকে ক্রেডিট কার্ড পর্যন্ত দেওয়া হয়েছে।

মালানা : ধনী ভিক্ষুকদের মধ্যে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। মালানার একটি অটোরিকশা রয়েছে। প্রতিদিন সকালে অটো চালিয়ে ভিক্ষার জায়গায় পৌঁছান তিনি। পোশাক পরিবর্তন করে ভিক্ষা করতে বসেন। ৮-১০ ঘণ্টা তার ডিউটি। এই করেই বিপুল সম্পত্তির মালিক তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ