,

বুকের দুধ ফেলে দিতে বাধ্য হলেন মা

hitrow_10894নিউজ ডেস্ক : নিরাপত্তার দোহাই দিয়ে সন্তানের জন্য সংরক্ষণ করা মায়ের বুকের দুধ ফেলে দিতে বাধ্য করেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। ভুক্তভোগী ওই মায়ের নাম জেসিকা কোয়াকলে মার্টিনেজ। তিনি একজন মার্কিন নাগরিক।

এক ফেসবুক পোস্টের মাধ্যমে মার্টিনেজ তার সন্তানের জন্য সংরক্ষণ করা ১৪.৮ লিটার দুধ ফেলে দেয়ার ঘটনার প্রতিবাদ জানান। খবর বিবিসির।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “তোমরা আমার ছেলের প্রায় দুই সপ্তাহের খাবার ফেলে দিতে বাধ্য করেছো।”

তিনি আরও জানান, চাকরির প্রয়োজনে তাকে ১৫ দিন সন্তানের কাছ থেকে দূরে থাকতে হবে। এর জন্যই তিনি তার আট মাসের শিশু সন্তানের জন্য বুকের দুধ সঞ্চয় করে রেখেছিলেন। কিন্তু জমানো ও কন্টেইনারে বহন করা ওই দুধ ফেলে দিতে বাধ্য করে হিথ্রো কর্তৃপক্ষ।

মার্টিনেজ বলেন,নিরাপত্তা অগ্রাধিকার পাবে। তবে যাদের নিরাপত্তা দেয়া হবে তাদের ভোগান্তি বাড়ানোর কোনও অধিকার নেই কর্তৃপক্ষের।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার সন্তানের মুখ থেকে শুধু খাবারই কেড়ে নেওয়া হয়নি, আমাকে লাঞ্ছিত করেছো এবং আমাকে একজন কর্মজীবী ও একজন মা হিসেবে সম্পূর্ণ পরাজিত হওয়ার অনুভূতিতে ফেলেছো।

তবে ভোগান্তি ও হয়রানির অভিযোগ অস্বীকার করেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়,যাত্রীরা বিমানে কী পরিমাণ তরল বহন করতে পারবেন সে বিষয়ে নির্দেশনা দেয়া আছে। নিয়মানুযায়ী, একশ মিলিলিটার বা তার কম তরল কন্টেনাইরে করে স্বচ্ছ এবং পুনরায় বন্ধ করা যায় এমন পাত্রে বহন করতে হবে।শিশুদের দুধের ক্ষেত্রে এর ব্যতিক্রম করা যাবে কিন্তু যাত্রীর সঙ্গে তার শিশু থাকতে হবে।

এ নির্দেশনার বাইরে তারা কোনও যাত্রীকে হয়রানি করেনি বলেই দাবি কর্তৃপক্ষের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে