,

অন্যরকম দাড়ি!

shave_110403নিউজ ডেস্ক : কণ্ঠশিল্পী তপু আনিলার একটা গান আছে- এক পায়ে নুপুর আমার অন্য পা খালি…। এক পায়ে নুপুর পরার সংস্কৃতি সম্পর্কে জানলেও এক গালে দাড়ি রাখার কথা শুনেছেন কখনো? যুক্তরাষ্ট্রের এক নাগরিক তার মুখের এক পাশে দাড়ি আর অন্য পাশ খালি রেখে আলোচনায় এসেছেন। কেন কেভিন নামের ওই ব্যক্তি এমন করলেন, পুলিশের একটাই জিজ্ঞাসা।

কেভিনের মুখের একদিকে সফেদ দাড়ির বাহার। অন্যদিক বিলকুল ফাকা। তার উপরে তার চুলের বাহারও বেশ কিম্ভুত। সাদা দাড়ির সঙ্গে কালো ড্রেডলক এমন বৈপরীত্ব তৈরি করেছে যে, তাঁর ছবিটিই হয়ে উঠেছে এই মুহূর্তে মায়ামি পুলিশের কাছে চর্চা-বিষয়।

অপরাধীর খাতায় নাম তোলার জন্য ছবি তোলানো সব দেশের পুলিশেরই একান্ত কর্তব্য। সেই কাজটি সমাধা করতে গিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির পুলিশ কর্তৃপক্ষ রীতিমতো ঝঞ্ঝাটে পড়েছে সম্প্রতি।

৫৮ বছর বয়সি কেভিন গিবসনকে মায়ামির পুলিশ মারিজুয়ানা রাখার অভিযোগে গ্রেপ্তার করে। তার পরে তার ছবি তোলানোর জন্য তোড়জোড় করে। কেভিনের যে ছবি পুলিশের হাতে আসে, তা সত্যিই রোমাঞ্চকর।

কেভিন কি তার দাড়ি কামানো অর্ধসমাপ্ত রেখে ছবি তুলতে এসেছিলেন? নাকি তার ফ্যাশন-স্টেটমেন্টই এই রকমের? উত্তর কেভিনই দিতে পারেন একমাত্র। কিন্তু, তিনি তো জেলের দিকে পা বাড়িয়ে বসে রয়েছেন!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে