রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামির মাঝে ওয়াকারের ছায়া!

অভিষেকে আলো ছড়িয়ে শুধুমাত্র রেকর্ডবুকে নাম লেখানোই নয়, সাবেকদের কাছ থেকে প্রশংসাও কুড়াচ্ছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ৫১ রানের জয়ে রিভার সুইংয়ে সফরকারী দলকে তটস্থ করে তুলেছিলেন সামি। যা সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে স্বপ্নবাজ করে তুলেছে।



সামির মাঝে ভবিষ্যতের নির্ভরতা দেখতে পাচ্ছেন ‘প্রিন্স অব ক্যালকাটা’। এমনকি সামির মাঝে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের ছায়াও দেখতে পাচ্ছেন সৌরভ! যিনি রিভার সুইংয়ের জন্য সুখ্যাতি লাভ করেছিলেন।   



রোহিত শর্মা-রবিচন্দন অশ্বিন ও শচিন টেন্ডুলকারদের ভিড়ে কলকাতা টেস্টের পার্শ্ব-চরিত্রের খেতাব পেয়েছেন মোহাম্মদ সামি। তবে অভিষেকে দারুণ আলো ছড়িয়েছেন সামিও। ইডেন গার্ডেনে ১১৮ রানের ব্যবধানে নয় উইকেট নিয়েছেন তিনি।



শুক্রবার সৌরভ বলেন, “আমি ওয়াকার ইউনুসের সেরা সময়টা দেখেছি। তাই আমি জানি সে কতোটা ভয়ংকর ও কার্যকরী ছিল। সামি তার সমরূপ না হলেও রিভার্স সুইংয়ে দারুণ সক্ষমতা অর্জন করেছে। যা অনেকটা ওয়াকারের মতোই।”

এ জাতীয় আরও খবর

জিসান খান শুভর ‘নিদয়া’

স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে ডিজাস্টার বললেন ডা. শফিক

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্পের তেল চলে যাচ্ছে খোলা বাজারে

বায়ুদূষণে আজও শীর্ষ তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার

কৃষি ও শিল্পখাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির জোড়া গোলে নাটকীয় জয় ইন্টার মায়ামির

গভীর রাত পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলের দাম সামান্য সমন্বয়, বলছেন জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন