,

বোমা মেরে দিনে ৯ লাখ বৃক্ষরোপণ (ভিডিও)

2016_04_22_18_26_25_MyN85oVsaYLePXIR4RyZvnTqJdxrpD_originalবোমা জিনিসটি সব সময়ই আতঙ্কজনক। সেই সাথে বিপজ্জনক। আর সেই বোমা যদি যুদ্ধবিমান থেকে ছুড়ে ফেলা কোনো বোমা তাহলে তার ধ্বংসযজ্ঞের কোনো শেষ থাকে না। মানুষ, প্রকৃতি সব কিছুই ধ্বংস করে দেয় বোমা। তবে যদি বলা হয়, এই বোমাই বাঁচাবে পরিবেশ, প্রকৃতি!

আশ্চর্য মনে জলেও এটাই সত্য। একটি বোমা প্রতি মিনিটে লাগাতে পারে তিন হাজার গাছ। তার মানে দৈনিক নয় লাখ গাছ উৎপাদন সম্ভব এই বোমার মাধ্যমে। পরিত্যক্ত যুদ্ধবিমান থেকে ছুড়ে ফেলা এ ধরনের বোমার নাম দেয়া হয়েছে ‘ট্রি-বোম্বস’ বা ‘বৃক্ষবোমা’।

দূরবর্তী অঞ্চল, বিশেষ করে যেখানে মানুষের পক্ষে গিয়ে বৃক্ষরোপণ সম্ভব নয় সেখানে গাছ লাগানো সম্ভব হবে এর মাধ্যমে। এমনকি গাছ লাগানো যাবে মরুভূমিতেও। এই বোমায় যে ধরনের বৃক্ষ ব্যবহার করা হচ্ছে তা বছরে ১০ ফিট পর্যন্ত বেড়ে উঠতে পারে। এ পদ্ধতি ব্যবহার করে কয়েক বছরের মধ্যেই বন উজার ঠেকানো সম্ভব বলে ধারণা বিশেষজ্ঞদের।

অভিনব এই পদ্ধতিটির উদ্ভাবক যুক্তরাষ্ট্রের ‘দ্য কুইনটেসেনসিয়াল মিলিটারি ইনোভেশন কোম্পানি’। তারা জানায়, পরিত্যক্ত ‘সি-১৩০’ বিমানের মাধ্যমে প্রতিদিন নয় লাখ বৃক্ষরোপণ সম্ভব। বর্তমানে বিশ্বের ৭০টি দেশে আছে এই বিমানটি।

এক ধরনের বিশেষ খোলসের মধ্যে আবদ্ধ বীজ খোলসসহ ছুড়ে ফেলা হবে বিমান থেকে। ছুড়ে ফেলার পর এগুলো মাটির ভেতর গেঁথে যাবে। খোলসের মধ্যেই থাকবে মাটি ও প্রয়োজনীয় সার। গাছটি জন্মানোর পরপরই খোলসটি মাটির সাথে মিশে যাবে। আর সেখান থেকে বড় হতে থাকবে গাছটি।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে