,

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা

2016_04_20_16_07_14_tTPJ6nBKO5YQd4dqMvUqfSiuhyg6Qw_originalবিয়ের ১২ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের মা হয়েছেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিসামত শেরপুর গ্রামের গৃহবধূ আরজিনা বেগম (৩০)।মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ছেলে ও দু’টি মেয়ে জন্ম দেন তিনি। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।

আরজিনার স্বামী শেরেকুল ইসলাম জানান, ১২ বছর আগে তিনি আরজিনাকে বিয়ে করেন। তাদের সংসারে কোনো সন্তান ছিল না। একপর্যায়ে আরজিনা সন্তান সম্ভবা হন। মঙ্গলবার বিকেলে আরজিনার প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেন আরজিনা।

তিনি আরও জানান, একই সঙ্গে ৫ সন্তানের জন্ম হওয়ায় তিনি ও তাদের পরিবারের সবাই খুশি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক ডেইজি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আরজিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারীরিক অবস্থা অস্বাভাবিক ছিল। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে রাতে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে