,

ব্রিটেনে কূটনীতিক বেড়াল!

17724-catamarনিউজ ডেস্ক : ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে ইঁদুরের উৎপাত বন্ধ করতে কর্তৃপক্ষ একটি বিড়াল ভাড়া করেছে। সাম্প্রতিক কালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় পররাষ্ট্র দপ্তরের সদরদপ্তরে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই বিড়ালটি সংগ্রহ করেছে।বেওয়ারিশ এই বিড়ালটিকে পাওয়া গিয়েছিলো লন্ডনের রাস্তায়।

কর্মকর্তারা বলছেন, বিড়ালটি এখন পেস্ট নিয়ন্ত্রণকারীদের সহায়তা করবে যাতে ইঁদুরের সংখ্যা বাড়তে না পারে।ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনের প্রখ্যাত সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পরে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেই লর্ড প্যামারস্টনের নামে বিড়ালটির নামকরণ করা হয়েছে।বিড়ালটি এখন আছে বিড়াল ও কুকুরের একটি আশ্রয় কেন্দ্রে। আগামীকাল বুধবার দুপুরে বিড়ালটি পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।লন্ডনের রাস্তা থেকে উদ্ধারের পর বিড়ালটিকে এই আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিলো।

কর্তৃপক্ষ বলছে, বিড়ালটি বেশ আত্মবিশ্বাসী এবং তার গায়ে বেশ জোরও আছে।কর্মকর্তারা আশা করছেন, প্যামারস্টন খুব সহজেই পররাষ্ট্র দপ্তরের ভবনে তার শত্রু ও মিত্রদের চিহ্নিত করতে পারবে।যে আশ্রয় কেন্দ্রটিতে প্যামারস্টন ছিলো তার কর্মকর্তারা বলছেন, বিড়ালটি খুব আমুদে, সে মানুষজনের সঙ্গে থাকতে পছন্দ করে।“ঈগলের মতো তীব্র চোখ তার। কোনো ইঁদুরই তাকে ফাঁকি দিতে পারবে না,” বলেছেন কর্মকর্তা লিন্ডসে কুইনল্যান।বিড়ালটি এখন থাকবে ব্রিটেনের অত্যন্ত বিখ্যাত একটি ঠিকানায় যেখানে দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক ও মন্ত্রীরা কাজ করেন।ডাউনিং স্ট্রিটে পাঁচ বছর আগে ল্যারি নামের বিড়ালটিকেও আনা হয়েছিলো এই আশ্রয় কেন্দ্রটি থেকে।বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে