বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীরা জিনস পরলে একঘরে করার ‘রায়’

photo-1460385251ডেস্ক রিপোর্ট : মেয়েরা জিনস পরলে সেই মেয়ের পরিবারকে গ্রামের মধ্যে একঘরে করে দেওয়া হবে। আবার কোনো পরিবার বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে ডিজে মিউজিক বাজায়, তাহলে সেই পরিবারকেও গ্রামের মধ্যে একঘরে করে দেওয়া হবে।

সম্প্রতি এমনটাই নির্দেশনা জারি করেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাউলি গ্রাম পঞ্চায়েত।

গ্রামের মেয়েদের ক্ষেত্রে জিনস বা আটসাঁট পোশাক একেবারেই পরা যাবে না বলে নির্দেশ দিয়েছে পঞ্চায়েত। কারণ মেয়েদের আটসাঁট পোশাকের ফলে ধর্ষণ ও মেয়েদের ওপর শ্লীলতাহানির ঘটনা বেড়ে যেতে পারে বলে মনে করা হয়েছে। সেই সঙ্গে ডিজে বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার কারণ হিসেবে জানা গেছে, ডিজে মিউজিকের ফলে ছেলেমেয়েদের মধ্যে অবাধ উদ্দামতা বৃদ্ধি পায়। আর সেই উদ্দামতার আড়ালে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ফলে সেখান থেকে বাড়তে পারে অপরাধ। যে কারণে অনুষ্ঠান বাড়িতে ডিজে বাজানোর ওপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তরপ্রদেশের বাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী ওমবীর জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মেয়েদের জিনস বা আটসাঁট পোশাক পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে বিয়ে বা কোনো অনুষ্ঠানে ডিজে বাজানো যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে জিনস কিংবা ডিজে বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও বেশ কয়েকটি বিষয়ের ওপর উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে এই বাউলি গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে আছে, বিয়েতে যৌতুক নেওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা। বিয়েতে কেউ কোনোভাবেই পাত্রী পক্ষের কাছ থেকে যৌতুক নিতে পারবে না বলে এই পঞ্চায়েত নির্দেশনা জারি করেছে। একইসঙ্গে কন্যভ্রুণ হত্যার তীব্র বিরোধিতা করেছে ওই পঞ্চায়েত। কন্যাভ্রুণ হত্যায় কড়া নির্দেশনা জারি করেছে পঞ্চায়েত।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত