,

আখাউড়ায় শহর পরিচ্ছন্ন অভিযান শুরু

images (39)আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া পৌর শহরের সড়ক বাজারকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । গতকাল বুধবার বেলা ১১ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মোঃ আহসান হাবীব। এসময় সড়ক বাজারের ব্যস্ততম এলাকা মায়াবী সিনেমা হল থেকে রেলওয়ে ষ্টেশন এবং পৌরসভা কার্যালয় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত ও সড়কের ভাসমান বিভিন্ন ক্ষুদ্র দোকান উচ্ছেদ করেন। তাছাড়া শহরের উল্লেখিত এলাকায় যত্রতত্র পার্কিং করা সিএনজি অটোকরিক্সা ও মোটর সাইকের সরিয়ে দেন। এসময় অবৈধ পার্কিং ও লাইসেন্স না থাকায় ৬ মোটর সাইকেল মালিককে আর্থিক জরিমানা করা হয়।
এদিকে শহর যানজটমুক্ত রাখতে ৬ জন আনসার সদস্য নিয়োজিত করেছে উপজেলা প্রশাসন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে শহর পরিস্কার এবং যানজট নিয়ন্ত্রণের স্বার্থে মাইকিং করে ফুটপাত ও সড়কে দোকানপাট না বসানো এবং যত্রতত্র যানবাহন না রাখার পরামর্শ দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক বাজারের মায়াবী সিনেমা হল হয়ে রেল ষ্টেশন ও দুতলা মসজিদ থেকে পৌরসভা কার্যালয় পযর্ন্ত সড়কের উভয় পাশে ও ফুটপাতে বিভিন্ন ফল ফলাদির বহু দোকানপাট দেখা যায়। মায়াবী সিনেমা হল ও পৌরসভা কার্যালয়ের সামনে থেকে স্টেশন রোডের সড়ক বাজার মোটর স্ট্যান্ড এলাকার সড়কের উত্তর পাশ ও দক্ষিণ পাশে ফটপাত ও রাস্তার মধ্যে বিভিন্ন ফল ফলাদি, পানের দোকান, চা স্টল বসিয়ে ব্যবসা করে আসছে দীর্ঘ দিন ধরে ।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব বলেন, শহরের সড়কের পাশে যত্রতত্র দোকান পাট বসে এবং যানবাহন রাখার ফলে যানজন সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ জনসাধারণের চলাচলে বিঘœ ঘটছে। দোকান পাটের উচ্ছিষ্ট মালামালের কারণে শহরের ময়লা আবর্জনায় নোংরা হচ্ছে। শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে অভিযান চালানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে