বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই হাড্ডিসার ছেলেটা এখন বেশ ভালো আছে

092609201604022018580342_At-the-beginning-of-this-year-aid-worker-Anja-Ringgren_SECVPF.gifহাড়-পাঁজর বেরিয়ে পড়া শিশুকে পানি খাইয়ে দিচ্ছেন এক সমাজকর্মী ! প্রাণ ভরে সে পানি পান করছে। খুব বেশিদিন নয়, মাস দুয়েক আগে সোশাল সাইটে ছড়িয়ে পড়া এই ছবি শোরগোল ফেলেছিল বিশ্বে। বছর দুয়েকের ওই শিশুকে কুসংস্কারের বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ডাইনি সে। ক্ষুধার্ত সেই শিশুকে রাস্তায় ঘুরতে দেখেছিলেন আনজা রিংরেন লোভেন নামে এক সমাজকর্মী। নিজে হাতে ওই শিশুকে পানি খাইয়ে হাসপাতালে ভর্তি করেন। সেই ছেলেটা আজ সুস্থ। চনমনে। সম্প্রতি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন আনজা। তাতে দেখা যাচ্ছে, যথেষ্টই সুস্থ আছে হোপ। ওজনও বেড়েছে। রুগ্ন সেই হোপ আর এই হোপের মধ্যে অনেক ফারাক। এখন আবার ফোন ব্যবহারও শিখছে সে। শিখছে পড়াশোনাও।   হোপকে হাসপাতালে ভর্তি করার কিছুদিন পর সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এরপর তাকে নিজের সংস্থায় নিয়ে চলে আসেন আনজা। সেখানেই তার শুশ্রূষা চলে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে হোপ। আর একটি অপারেশন করলেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। নিজেদের ওয়েবসাইটে একটি তথ্য জানিয়েছেন আনজা। তিনি লিখেছেন, ”হোপের ওই ছবি দেখার পর তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ সাহায্য এসেছিল। ঘটনাটি দক্ষিণ নাইজেরিয়ার ইয়োর হলেও সারা বিশ্বের মানুষ পাশে দাঁড়িয়েছিল আমাদের। আর আমরাও নাইজেরিয়ার শিশুদের বাঁচানোর চেষ্টা করছি। তাদের হয়ে লড়াই করছি।” সম্প্রতি একটি অনাথ আশ্রমও গড়ে তুলেছেন আনজা ও তার স্বামী। আর সেখানেই বড় হচ্ছে শত শত হোপ। সূত্র : ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত