,

দ্রুত সন্তানের জন্ম দিয়ে নতুন রেকর্ড

6ডেস্ক রিপোর্ট : বিশ্বের সবথেকে দ্রুত জন্ম নেওয়া শিশু। বুঝতে পারছেন না? আসলে স্কটল্যান্ডের ডান্ডির ২০ বছর বয়সি এক মহিলা প্রসব যন্ত্রণা ওঠার পরে সবথেকে কম সময়ের মধ্যে সন্তানকে জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন।
সাধারণত প্রথমবার সন্তান জন্ম দিলে ১২ থেকে ১৮ ঘণ্টা প্রসব যন্ত্রণা হয়। যদিও প্রথমবার মা হওয়া স্কটল্যান্ডের ডেইজি স্টুয়ার্টের দাবি, প্রসবযন্ত্রণা শুরু হওয়ার ৫ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যেই মাত্র তিনবারের চেষ্টায় তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তাঁর ছেলের নাম পপি। তবে সবথেকে কম সময়ের সন্তান জন্ম দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও স্বীকৃত রেকর্ড নেই। যদিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ডেইজির স্বামী কেইরান ওয়াটসনের থেকে এই সংক্রান্ত সমস্ত নথি চেয়েছেন।
যদিও নির্দিষ্ট সময়ের চার সপ্তাহ আগেই সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। তিনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানকার নার্সরাও তাঁকে বলেছিলেন যে সন্তান জন্ম দেওয়ার আগে অন্তত দশঘণ্টা প্রসব যন্ত্রণা সহ্য করতে হবে। যদিও প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পরে লেবার-রুমে নিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সন্তানের জন্ম দেন তিনি।
গিনেস কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, ওই দম্পতির আবেদন খতিয়ে দেখে এই সংক্রান্ত রেকর্ডর জন্য নতুন একটি বিভাগ তৈরি করা যায় কি না, তা স্থির করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ