শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেহের উত্তাপে প্রযুক্তিপণ্যে চার্জ!

এখনকার হাতঘড়ি, ব্যান্ড কিংবা চশমা সবই স্মার্ট। মানুষের মনোযোগ এখন স্মার্ট পণ্যের দিকে। কিন্তু এই স্মার্ট পণ্যগুলো চলবে কীসে? কীইবা হবে এর শক্তির উত্স? নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন শক্তির উত্স নিয়ে চিন্তিত গবেষকেরা। যদি মানুষের শরীরের তাপ থেকেই ছোট ছোট পণ্যগুলো চালানোর উপযোগী চার্জ পাওয়া যায় তবে কেমন হয়? দক্ষিণ কোরিয়ার গবেষকেরা দাবি করেছেন, মানুষের দেহের উত্তাপ থেকে যথেষ্ট শক্তি সংগ্রহ করা এবং তা কাজে লাগিয়ে স্মার্ট পণ্যগুলো চালানো সম্ভব। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ‘কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র গবেষকেরা গ্লাস ফেব্রিক্সনির্ভর থার্মোইলেকট্রিক্যাল (টিই) জেনারেটর তৈরি করেছেন। তাঁদের দাবি, হালকা-পাতলা ও নমনীয় এই জেনারেটর সহজেই শরীরের উত্তাপ কাজে লাগিয়ে বিদ্যুত্ তৈরি করতে পারে।

‘এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধটি।

গবেষকেরা দাবি করেছেন, থার্মাল এনার্জি বা তাপশক্তিকে কাজে লাগাতে সক্ষম তাদের তৈরি নমনীয় থার্মোইলেকট্রিক্যাল (টিই) জেনারেটর পরিধেয় প্রযুক্তিপণ্য ছাড়াও অটোমোবাইল, কারখানা, বিমানসহ অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান