বাংলা নববর্ষ উপলক্ষে জেলাবাসীকে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা ও অভিনন্দন

Untitled-312আসছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নাগরিকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তির এক অভিনন্দন বার্তায় মেয়র বলেন, হাজার বছরের ঐতিহ্য মন্ডিত আবহমান বাংলা সংষ্কৃতির অবিচ্ছেদ্ধ অংশ পহেলা বৈশাখ। বিশ্বায়ানের এই যুগে পৃথিবীর বিভিন্ন দেশের অপ-সংষ্কৃতির করাল গ্রাসে বাংলা সংষ্কৃতি যখন নিমজ্জিত হয়, তখন প্রতি বছর পহেলা বৈশাখ এসে আমাদের কে নিজেস্ব সংষ্কৃতিতে উজ্জীবিত হতে প্রেরণা দেয়। আমাদের বাঙ্গালীয়ানায় উদ্বুদ্ধ করে। তাই বৈশাখী উৎসব বাঙ্গালীর প্রাণের উৎসব, জাতীয় উৎসব। তিনি বলেন পহেলা বৈশাখের চেতনা ধারণ করে বছরের প্রতিটি দিন যেন আমরা প্রকৃত বাঙ্গালী হয়ে উঠতে পারি আমাদের সকলকে সেই চেষ্টা করতে হবে। দেশীয় সংষ্কৃতি চর্চা করে বিশ্বের বুকে বাঙ্গালী সংষ্কৃতিকে সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে হবে। বিবৃতিতে মেয়র জেলাবাসী সকলের সুখ ও সম্মৃদ্ধিময় জীবন কামনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান