,

খেলতে খেলতে স্টেডিয়ামে সন্তান প্রসব: অতঃপর

132390002-1ডেস্ক রিপোর্ট : পৃথিবীতে অবাক করার মতো কত ঘটনাই প্রতিনিয়ত ঘটে। এই কিছুদিন আগে ভারতের একটি স্কুলের টয়লেটে সন্তান প্রসব করেছিলো এক ছাত্রী। আর এবার স্টেডিয়ামে খেলা চলাকালিন সন্তান প্রসব করেছেন এক ভলিবল খেলোয়াড়! অবাক হচ্ছেন! হবারই কথা। কেন না, এমন বিস্ময়কর ঘটনা কি করে ঘটতে পারে?
এমন ঘটনাটি ঘটেছে চীনে। এক টিনএজ মহিলা ভলিবল খেলোয়াড় খেলা চলাকালীন সবার অগোচরে, অলক্ষ্যে জিমন্যাসিয়ামের টয়লেটে সন্তান প্রসব করে। তার পরে সদ্যোজাতকে সে রেখে আসে স্টেডিয়ামের বাইরে। এখানেই শেষ নয়, কিছুই ঘটেনি এভাবেই সে খেলতে শুরু করে দেয়।

জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ওই মহিলা ভলিবল খেলোয়াড়টি। সে ভেবেছিল কাউকে কিছু জানতে দেবে না। শেষ পর্যন্ত অবশ্য ঘটনা চাপা দিয়ে রাখা যায়নি।

সদ্যোজাতকে দেখতে পান স্থানীয় এক মহিলা। চ্যাংজিং স্পোর্টস সেন্টারের বাইরে শিশুটিকে দেখার পরেই সেই মহিলা স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েন কৌতূহলী হয়ে। তিনি দেখেন, এক মহিলা ভলিবল খেলোয়াড়ের জুতোয় রক্তের দাগ। সন্তান প্রসব করার পরেও ওই টিনএজার খেলোয়াড়টি এমন ভাবে খেলা চালিয়ে যাচ্ছিল, যেন কিছুই ঘটেনি। কিন্তু, ওই মহিলার জন্যই ঘটনাটি সর্বসমক্ষে আসে।

এরপরই দ্রুত চিকিৎসককেও ডাকা হয়। সন্তান ও মা-কে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’জনকেই সুস্থ বলে ঘোষণা করা হয়। মহিলা ভলিবল খেলোয়াড়টি যে সন্তানসম্ভবা তা বাকিদের বোধগম্য হল না কেন, সেটাই বিস্ময়ের। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে। সুত্র-অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে