চেতন বালার পাশে দাঁড়ায়
ছোট্র কুড়ের ঘর,আর রোগে জরার্জীণ চেতন বালা,যা বাংলার পল্লী কবি জসীম উদ্দীনের আসমানী কবিতার কথা মনে করিয়ে দিল
“আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি”
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
কবিতার চরিত্রে আসমানী সারা দেশের মানুষের কাছে অসহায় গরীবের আবেদন, বাঙ্গালীর মানসপটে আসমানীর যে চিত্রায়ন, কবির সৃষ্টির মধ্য দিয়ে যিনি অমরতা লাভ করেছেন, বাস্তব জীবনে তাঁর অস্তিত্ব আমাদের প্রতিনিয়ত তাড়া করে ফিরছে। আজ কত আসমানী না খেয়ে আছে? তার হিসেব কত জন রাখে? সমাজের আনাচে কানাছে এমন অসহায় আসমানীদের জীবন চরিত্র সত্যি চোখে জল আসার মতো, দেখার কেউ নেই। আমাদের ডাকে সারা দিয়েছে অসংখ্য মানুষ। প্রথমে যার কথা না বললেই নয় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিংবদন্তী সাংবাদিক ব্রাহ্মনবাড়ীয়া থেকে বহুল প্রচারিত দৈনিক সরোদ পত্রিকার সম্পাদক, এটিএন নিউজ ও এটিএন বাংলার পুর্বাঞ্চলীয় ব্যুরো চীপ পীযুষ কান্তি আচার্য্যীকে তিনি তার দৈনিক সরোদ পত্রিকায় আমাদের চেতন বালা দেবির সংবাদটি প্রচারের জন্য। এই প্রচারের জন্য আমরা অনেক এগিয়েছি। এছাড়াও অন লাইন পথিক নিউজ ডট কম ও ক্রাইম ওয়াচবিডি২৪ ডট কমকে। আমাদেরকে সাহায্য করবেন বলে কথা দিয়েছেন কাউতলির হাসি মুখ শেখ যুব সংগঠন। এছাড়াও অনেকেই আমাদের সাথে প্রতি নিয়ত যোগাযোগ করছে যা আমরা নিয়মিত ফেইজবুকে প্রচার করে যাচ্ছি ঘন্টায় ঘন্টায় আপনারা সব সময় নজর রাখুন। দীর্ঘ ৭ দিন আমরা ১ বান্ডিল ঢেউটিন আর চার হাজার টাকার অনুদানের আস্বাস পেয়েছি। চেতন বালা দেবির ঘর বানানোর জন্য আমাদের আরও প্রয়োজন ৩০ হাজার টাকা। আমাদের পাশে আমরা পেয়েছি কবি সাহিত্যিক শামীম মিয়াকেও। সবার নিকট অনুরোধ আপনারা আমাদের পাশে দাড়ান চেতন বালা দেবির সাহায্যের জন্য। আমরা আছি ঘর না উঠানো পর্যন্ত চেতন বালা দেবির পাশে। প্রতিদিনের খবরা খবর জানতে আমাদের ফেইজবুক ফেজে নজর রাখুন
িি.িভধপবনড়ড়শ.পড়স/সাংবাদিক আজম রাজু।
এ ব্যাপারে ব্রাহ্মনবাড়ীয়া ঘাটুরার পরিবেশ বাদী সংগঠন মাহাজনের নিরাপদ পাখি আশ্রয় কেন্দ্রের পক্ষ থেকে পাশে দারিয়েছেন সংগঠনটির উদ্যোক্তা সাংবাদিক আজম রাজু তাঁর নিকট থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা নোয়াগাও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা নাথ পাড়ার (ভাটেরা) মৃত রহিনি দেবনাথের স্ত্রী চেতন বালা দেবি। ছেলে মেয়ে কেউ নেই। আছে শুধু স্বামীর দিয়ে যাওয়া এক টুকরো ভিটে মাটি। তার মাঝে পলিথিন দিয়ে মোড়ানো ছোট্ট একটি কুড়ের ঘরে বাস করে চেতন বালা। দুই বেলা দুই মুঠো ভাত খাবে এমন ব্যবস্থাও তাঁর নাই,তাই বেচেঁ থাকার একমাত্র পথ হলো ভিক্ষাবৃত্তি করা। সারা দিন যা জুটে তাতেও দু,বেলা পেট ভড়ে খেতে পারে না। কখনো কখনো উপোষ কাটাতে হয় সারা রাত। তাঁর রান্নার ধরন এক পাতিলে মোটা ভুটের ডাল তাহাও আবার কোন রকম মস্ললা ছাড়া, তাঁর সাথে অন্য পাতিলে ভাত এই হল তাঁর খাবারের মেনু। যখন বৃষ্টি শুরু হয় তখন উপর থেকে টপ টপ বৃষ্টির পানিতে ভিজে চলে চেতন বালা চোখের পাতা। কখনো কখনো ঝড়ের উৎপাত শুরু হলে ভয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। খুব অসহায় তার কোন সন্তান নাই, নাই কোন মাতা গুজার ঠাই, তাই তাঁর ভিক্ষা বৃত্তি ছাড়া আর সামান্য বিধবা ভাতাই যে তাঁর একমাত্র সম্বল। স্বামী সন্তান ছাড়া ছোট্ট একটি ঝুপড়ি ঘরই তাঁর বাসস্থান। সামান্য বৃষ্টি এলেই দরিদ্র এই মহিলা ঘরে বসে থাকতে পারে না। বৃষ্টির জন্য অন্যের ঘরে আশ্রয় নিতে হয়। এলাকার মেম্বার চেয়ারম্যান তাহাকে একটি বিধবা ভাতার কার্ড ছাড়া অন্য কোন সহযোগিতার হাত বাড়াতে পারে নাই। তাই অসহায় এই মহিলার এমন মানবেতর জীবন যাপন করে আসছে দীর্ঘ দিন ধরে। তাই তাঁর এখন সমাজের বিত্তশালীদের কাছে একটায় আবদেন আর তা হলো কেবল মাতা গুজার ঠাই একটি আপদ বিপদের শান্তি আশ্রয়স্থল একটি ঘর তাই এই সমাজের বিবেক বান মানুষের নিকট আবেদন রইল যার যেমন তৌফিক আছে তা দিয়েই এই গরীব মহিলাটির পাশে দাঁড়াতে,তাতে আমাদের তেমন ক্ষতি হবে না। এসো দুস্থদের পাশে দাড়ায়,মানবতার হাত বাড়ায়।
তাই সবাই মনে রাখবেন মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য-আসুন সবাই সামান্য হাত বাড়িয়ে সাংবাদিক আজম রাজুর মত হই। আসুন আমরা এই সমাজের সেবার নামে যারা প্রতারনা করে তাদের বুঝিয়ে দেয় আমরা সমাজ সেবক না হয়ে অসহায় মানুষের সেবা দিতে পারি। কারন আমরা মানুষ সবার শরীরের রক্ত লাল তাই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এই সব আমি বুঝি না।
চেতন বালাকে সহযোগীতা করার জন্য নিচের নাম্বারে ফোন করুন-মো: আজম রাজু- ০১৯১৯১৫৩২৬৪-০১৯৫৭০৯৪০৪২- লিটন-০১৯২৩৯৭৪৭৫৭,দুলাল সুত্রধর-১৭১২৬৪১৮৮২।











