বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা হোস্টেলের অজানা ১০ তথ্য ফাঁস

bannerডেস্ক রিপোর্ট : গার্লস হোস্টেল! এক এমন ঠিকানা যেখানে স্বাধীনতা, মজা আর ফ্যাশনের মকটেল তৈরি হয়৷ এখানেই শেষ নয়৷ অনেকসময় সাধারন লোকের চর্চায় বিষয় হয়ে ওঠে গার্লস হোস্টেলের অন্দরমহল৷ জেনে নিন গার্লস হোস্টেলের ১০ গোপন কথা৷

সেলফি টাইম:
গার্লস হোস্টেলে থাকা মেয়েদের সবচেয়ে ভাল টাইমপাস হল সেলফি৷ কখনও একার বা কখনও সকলে মিলে গ্রুফি তুলেই তাদের দিন বেশ ভালো ভাবেই কেটে যায়৷

সম্পর্কের রসায়ন:
বাড়ি ঘর ছেড়ে একা থাকতে আসা মেয়েদের সবচেয়ে ভরসার মানুষ হয়ে ওঠে তার রুমমেট৷ এই রুমমেটরাই তখন মেয়েটির ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড৷ নতুন প্রেম বা প্রেমে ভাঙন সবকিছুতেই রুমমেটরা জ্ঞান দিতে থাকেন৷

এক্সারসাইজ সেশন:
হোস্টেলে বসেই মেয়েরা একে অপরকে নিয়ে পিএনপিসিতে মেতে ওঠেন৷ কে মোটা কে রোগে এই নিয়ে তাদের অলোচনা দীর্ঘ৷ এবার কেউ যদি বলে এক্সারসাইজ করা জরুরী তাহলে আর কথা নেই৷ গোটা হোস্টেল তখন যোগ গুরু হয়ে ওঠে৷ কিন্তু সবচেয়ে মজার বিষয় হল এক সপ্তার মধ্যেই শরীর চর্চা কেবল কথাতেই থেকে যায়৷

না পছন্দ হোস্টেলের খাবার:
প্রতিদিন গার্লস হোস্টেলের অন্দরে ন্যাশনাল ইস্যু হয় তা হল খাবার৷ কখনও ডালে নুন বেশি তো কখনও আধ সেদ্ধ চাল নিয়েই চলে তাদের তর্ক৷

দূরভাষে বাক্যালাপ:
হোস্টেলের প্রতিটা কোণে একটা দৃশ্য একেবারে কমন৷ হোস্টেলের প্রতিটা কোণা খাপচিতে একজনকে দেখা যাবে ফোনে কথা বলতে৷ তবে তা অবশ্যই দু-চার মিনিটের ব্যাপার নয়৷ রাত গড়িয়ে সকাল হয়ে গেলেও তাদের কথা শেষ হওয়ার নয়৷

অনলাইন শপিং:
হোস্টেলে থাকা মেয়েরা যে কি পরিমাণে অনলাইন শপিং করেন তা কল্পনার অতীত৷ কেউ একজন যদি ভুল করেও বলেন যে অমুক সাইটে জুতোয় ছাড় দিচ্ছে, ব্যস সকলে মিলে ল্যাপটপ বা মোবাইলে বুকিং শুরু করে দেবেন৷

পোষাক বদল:
প্রতিদিনই মেয়েরা তার আলমারির সামনে দাঁড়িয়ে অন্তত ১০ মিনিট ভাবেন আজ কি পড়ব? ফাইনালি যখন কিছুই মন পছন্দ হয়না তখন নিজের আলমারি ছেড়ে তার বান্ধবীর আলমারীতে উঁকি মারা শুরু করেন৷ শুরু হয় পোষাক আদান-প্রদান৷

ঘরসজ্জা:
হোস্টেলের ঘর কেউ কেউ এমন ভাবে সাজান তাতে দেখলে মনে হবে তারা সারাজীবন ওই ঘরেই থাকবেন৷ আর ঘর সাজানোর সবচেয়ে সাধারণ বস্তু হল পরিবার আর বন্ধুদের সঙ্গে তোলা বিভিন্ন কায়দার ছবি৷

সৌন্দর্যের প্রতিযোগিতা:
সবাই হয়ত বিশ্বসুন্দরীর খেতাব পাননি কিন্তু হোস্টেলের মেয়েরা সকলেই নিজেকে ঐশ্বর্য রাই মনে করেন৷ হোস্টেলের সবচেয়ে সুন্দর দৃশ্য হল নাচ আর মডেলিং সেশন, যেটা শুরু হয় রাতে খাওয়ার পর৷ সেই দৃশ্য দেখে আচ্ছা আচ্ছা লোক হাঁ হয়ে যেতে পারেন৷

ক্যাট ফাইট:
হোস্টেলে যে সবাই সবার বন্ধু এমনটা ভাবা একেবারেই ভুল৷ সেক্ষেত্রে কারোর মধ্যে একবার ঝগড়া লাগলে সে জল অনেক দূর অবধি গড়ায়৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত