,

এক রশিতে প্রেমিক-প্রেমিকার ফাঁস

atm_105489গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে এক রশিতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এক প্রেমিকযুগল। তারা হলো প্রেমিক রোস্তম আলী খন্দকার (১৭) ও প্রেমিকা সুলতানা আকতার মুক্তি (১৫)।

রবিবার ভোরে রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর জানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোস্তম রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর ফকিরপাড়া গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে। সে সাদুল্যাপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। আর মুক্তি একই গ্রামের উকিল মিয়ার মেয়ে। সে মহিষবান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, রোস্তমের সঙ্গে মুক্তির দুই বছর আগে থেকে প্রেম চলছিল। প্রেমের বিষয়টি জানাজানি হলে দুজনের পরিবার তাদের স¤পর্ক মেনে নিতে অস্বীকার করে। এরপর তারা বিয়ে করার জন্য কয়েক দিন আগে বাড়ি থেকে পালিয়ে যায়। টাকার অভাব এবং প্রাপ্তবয়স্ক না হওয়ায় তারা বাড়ি ফিরে আসে।

বাড়ির লোকজন তাদের স¤পর্ক মেনে না নেওয়ায় রবিবার ভোররাতে জানপাড়া গ্রামের পুকুরপাড়ে একটি গাছের ডালে ফাঁস নেয়। রবিবার সকালে স্থানীয় লোকজন এক রশিতে দুজনের লাশ ঝুলতে দেখে তাদের পরিবারকে খবর দেয়।

প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে গাছের নিচে শত শত মানুষের জমে। এলাকাবাসী জানান, দুজনের পরিবারই দরিদ্র। কোনো রকমে তারা লেখাপড়া চালিয়ে আসছিল। এমন মৃত্যুর ঘটনা তারা এর আগে দেখেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল কায়েস জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ