,

দাঁড়ি-গোফ নিয়ে র‌্যাম্প মাতালেন নারী মডেল

Rampডেস্ক রিপোর্ট : মডেলিংয়ের ক্ষেত্রে সৌন্দর্য্যের মাপকাঠি সব সময়ই উচ্চ অবস্থানে থাকে। এ যেন এক অলিখিত সত্য হয়ে দাঁড়িয়েছে। দেখতে সুশ্রী, দীর্ঘকায়, উজ্জ্বল গায়ের রঙ- এসব কিছু মিলিয়েই যেন একজন মডেলের ভিত্তি।

কিন্তু পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। নিত্যনতুন অস্বাভাবিক ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে এই পিৃথিবীর মানুষ। ঠিক তেমনি এক বিস্ময়ের নাম হরনাম কৌর। এই বিস্ময়কর তরুণী দাপটের সাথে গাল ভর্তি দাঁড়ি-গোফ নিয়ে মডেলিং করে আসছেন।

হরনামের শৈশব কাটে যুক্তরাজ্যে। অন্য আট-দশটা স্বাভাবিক মেয়ের মতো দেখতে সে ছিল না। ছোটবেলা থেকেই হরনামের ইচ্ছে ছিল মডেল হওয়ার। কিন্তু মাত্র ১১ বছর বয়সে তার শরীরে বাড়তে থাকে অনাকাঙ্খিত লোম। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে ভুগছিলেন হরনাম। সেই সঙ্গে তার ছিল হরমোনের সমস্যা।

১৬ বছর বয়স পর্যন্ত তিনি নিয়মিত হেয়ার রিমুভাল ব্যবহার করেছে। এত সব করেও যখন দেখলেন- তার আশেপাশের লোকজন তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করছেন, তখন তিনি স্থির করলেন আর কখনই তিনি তার অবাঞ্ছিত লোম কামাবেন না। তিনি যেমন আছেন ঠিক তেমন হয়েই বেঁচে থাকবেন।

downloadএকদিকে তিনি যেমন দাঁড়ি-গোফকে বাড়তে দিলেন ঠিক তেমনি বাড়িয়ে দিলেন নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্নকেও। সাধনা করতে লাগলেন দিনরাত। অবশেষে সাধনার ফলটিও পেলেন খুব ভালোভাবেই।

সম্প্রতি তিনি এক জুয়েলারির ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি উপস্থিত হন তার নিজস্ব মহিমায়। তার গালে ছিল দাঁড়ি এবং গলায় শোভা পায় বিভিন্ন ধরনের অলঙ্কার। নিজের আত্মবিশ্বাস দিয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি।

এ বিষয়ে হরনাম বলেন, ‘আমার দাঁড়ি হচ্ছে আমার সফলতার উৎস। এই দাঁড়িই আমাকে সম্পপূর্ণ করেছে। প্রথাগত নারীকল্প ভেঙে আসতে সহায়তা করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ