,

রুপার থালায় খায় রানির কুকুর!

Queen1456402069রানি বলে কথা। তার সব কিছুই তো রাজকীয় হবে—এটাই স্বাভাবিক। আর তাইতো ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের পোষা কুকুর খাবার খায় রুপার থালায়! অবাক হওয়ার কিছু নেই। রানির শখ-আহ্লাদে কেউ বাধা দেয়—এত বড় বুকের পাটা কার!

রানির সব সময়ের সঙ্গী এখন চারটি কুকুর। এরাও রাজপরিবারের সদস্যদের মতো আদর-সমাদর পায়। খাওয়া-দাওয়ায় কোনো খামতি নেই। রাজকীয় মেন্যু। খরগোশের রোস্ট কুকুরগুলোর খুব পছন্দের। রুচি পাল্টাতে মুরগির রোস্টও দেওয়া হয়। আহা রে! আহা রে!
ছোটবেলা থেকেই রাজকুকুরদের ভক্ত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার ১৮তম জন্মদিনে তাকে একটি কুকুর উপহার দেন তার বাবা চতুর্থ জজ ও রানি এলিজাবেথ। সেই থেকে এ পর্যন্ত রানি ৩০টির মতো কুকুর পুষেছেন। সবগুলোরই রাজভাগ্য। রানির কুকুর বলে কথা!
রাজকুকুরদের সেবাযত্নের যেমন কমতি নেই তেমনি স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত এগুলোকে হার্বাল ওষুধ খাওয়ানো হয়। বিভিন্ন থেরাপি দেওয়া হয়। এ জন্য নির্দিষ্ট চিকিৎসক আছেন।
বর্তমানে চারটি কুকুর রানিকে ঘিরে থাকে। কখনো কখনো রানি নিজেই এগুলোর সেবা করেন। গোসল করান, খাইয়ে দেন। এমনকি মাথায় হাত বুলিয়ে ঘুমও পাড়িয়ে দেন। আর যেসব রাজকীয় বিছানায় তারা থাকেন, তা রাজপরিবারের সদস্যদের চেয়ে কম নয় বৈকি! রানি যেখানে থাকনে কুকুরগুলো সেখানে নিয়ে যাওয়া হয়। তাদের জন্য আলাদা বন্দোবস্ত থাকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ