,

স্তন ছোট করতেই ব্রিটিশ সরকারের ব্যয় ১১ কোটি টাকা!

A-Guide-To-Paris-The-British-Girl-Blog-3-400x300যুক্তরাজ্যে স্থূলকায় নারীদের স্তন ছোট করার জন্য প্রতি বছর এক মিলিয়ন পাউন্ড(প্রায় ১১ কোটি টাকা) ব্যয় করা হয়। দেশটির জাতীয় স্বাস্থ্য সেবার(এনএইচএস) পরিসংখ্যান মতে, গত বছর পঁচিশটি অস্ত্রোপচারে মধ্যে একটি অস্ত্রোপচার হয়েছে স্তনের আকার ছোট করার জন্য।
নারীদের শরীরের ওজন বাড়লে স্তন বড় হয়ে যায়। স্থূলকায় নারীদের শরীরে চর্বিযুক্ত কোষ থাকে, যার কারণে স্তনের আকার বড় হয়। বড় স্তনের কারণে নারীদের ঘাড়ে এবং পিঠে ব্যথা হয়।
হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ইনফরমেশন সেন্টারের তথ্য মতে, গত অর্থ বছরে এনএইচএস কর্তৃপক্ষ তিন হাজার ৯৫৯টি স্তন ছোট করার অস্ত্রোপচার করায়। তারমধ্যে ১৭৪টি অস্ত্রোপচার হয় স্থূলতাজনিত কারণে। প্রতিবার অস্ত্রোপচারে খরচ হয়েছে ছয় হাজার পাউন্ড (ছয় লাখ ৫৮ হাজার টাকা)। আর সর্বমোট খরচ হয়েছে ১০ লাখ পাউন্ড(প্রায় ১১ কোটি টাকা)।
ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব অ্যাসথেটিক প্লাস্টিক সার্জনের সদস্য স্টিফেন হ্যামিলটনের মতে, এক জোড়া বড় স্তনের ওজন প্রায় চার কেজির মতো হয়। যা তিন বোতল ওয়াইন বহন করার সমান। নারীদের শরীরের ওজন বৃদ্ধির কারণেই স্তনের আকার বড় হয়।
তিনি বলেন, ‘এর একমাত্র সমাধান হচ্ছে, নারীদের ওজন স্বাভাবিক রাখা। আমার মনে হয়, স্তন হ্রাসের অস্ত্রোপচার করতে এনএইচএস কর্তৃপক্ষকে রোগীর বডি মাস ইনডেস্কের(বিএমআই) ভিত্তিতে করা উচিত।’
হোয়াইট ক্লিনিক নামে একটি ওয়েবসাইট জানায়, স্তন হ্রাসের অস্ত্রোপচার দিন দিন জনপ্রিয় হচ্ছে। গত বছর এর পরিমাণ তিন গুণ বেড়েছে। সূত্র: ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ