,

অভিনব তালা বানালেন বাঁকুড়ার বিপুল, চোর ছুঁলেই বাজবে মোবাইল (ভিডিও)

image (1)বাড়ির সকলে মিলে বেড়াতে যাবেন? ভরসা পাচ্ছেন না সাধারণ তালায়? কুছ পরোয়া নেহি। বাজারে আসতে চলেছে এমন তালা যাতে দুষ্কৃতীর ছোঁয়া লাগলেই আপনার ফোন বেজে উঠবে।সেই স্মার্ট তালা।আপনি দেশে থাকুন অথবা বিদেশে। নতুন স্মার্ট-তালা আপনাকে জানান দেবে আপনার বাড়ি সুরক্ষিত কিনা। অবশ্য এখনই সেটা বাজারে মিলবে না। বাঁকুড়ার গ্রিন গার্ডেন এলাকার বাসিন্দা বিপুল কুণ্ডু ইতিমধ্যেই আবিষ্কার করে ফেলেছেন এমনই তালার বেশ কয়েকটি মডেল। অপেক্ষা বানিজ্যিকভাবে উৎপাদনের।

আপনার দরজায় লাগানো তালা ভেভে কোনও দুষ্কৃতী বাড়ির ভেতরে ঢুকছে কিনা তা আর কেউ জানাক চাই না জানাক জানিয়ে দেবে তালা। তার গায়ে দুষ্কৃতীর হাত পড়লেই তালার মধ্যে থাকা বিশেষ স্বয়ংক্রিয় যন্ত্র আপনাকে ক্রমাগত ফোন করে যাবে। প্রয়োজনে আপনাকে টেক্সট মেসেজও করবে ওই যন্ত্র। ফলে আপনি সচেতন হবেন।

তবে এইজন্য তালার ভিতর থাকা বৈধ সিম কার্ডটিকে যেমন চালু রাখতে হবে তেমনই তালাটিতে নিয়মিত ভাবে চার্জ দিয়ে সচল রাখতে হবে। বাঁকুড়ার গ্রিন গার্ডেন এর বাসিন্দা পেশায় স্বয়ংক্রিয় ওজনদাড়ি মেরামতের মিস্ত্রি বিপুল কুণ্ডু আপাতত এই রকম তালার তিন-চারটি মডেল সফলভাবে তৈরি করে ফেলেছেন। নিজেই তালার নাম দিয়েছেন স্মার্ট সিকিউরিটি লক।

তালা তৈরির খরচও থাকছে মধ্যবিত্তের নাগালের মধ্যে। বিপুলবাবুর দাবি, আপাতত মডেল গুলি তৈরি করতে ১২০০ টাকা করে খরচ পড়লেও বানিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে দাম অনেকটাই কমে আসবে।

 

দেখুন ভিডিও

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে