,

বেলুনে ওড়ানো চিঠি ১৪৬ বছর পর অস্ট্রেলিয়ায়!

Balune-Urano-Cithy-p-400x224১৪৬ বছর আগে প্যারিস থেকে বেলুনে ওড়ানো একটি চিঠি অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে। এই চিঠিটি কিভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছালো তারই খোঁজ করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল আর্কাইভ।
ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের সময় মাকে উদ্দেশ্য করে এই চিঠিটি উড়িয়েছিলেন এক সন্তান। ১৮৭০ সালে ফ্রান্সের রাজধানীতে বসবাসকারী এক ব্যক্তি উত্তর ফ্রান্সের নরম্যান্ডিতে তার মাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছিলেন। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন মা ও তার পরিবার নিরাপদ রয়েছে কিনা?
ন্যাশনাল আর্কাইভ বলছে কীভাবে চিঠিবাহী বেলুনটি এতদূর আসলো সে সম্পর্কে কোনও তথ্যই তাদের কাছে নেই। ন্যাশনাল আর্কাইভের সহকারী মহাপরিচালক লুইস ডয়লি বলেছেন, এই চিঠিটি সেই সময়কার ফরাসি ইতিহাস জানার সুযোগ করে দিয়েছে। ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের সময় ১৮৭০ সালের সেপ্টেম্বর থেকে ১৮৭১ সালের জানুয়ারি পর্যন্ত প্যারিসকে চার মাসের বেশি সময় দখলে রেখেছিল প্রুসিয়ান বাহিনী। শত্রুপক্ষ সিন নদী দিয়ে যাওয়া টেলিগ্রামের তার কেটে দেয়ায় প্রায় ২০ লাখ চিঠি গরম বাতাসের বেলুনে করে পাঠানো হয়েছিল। সাবধানতার সঙ্গে ছোট খামে ভরে চিঠিগুলো বেলুনে করে শত্রুপক্ষের ওপর দিয়ে উড়িয়ে দেয়া হত। এই চিঠিটির স্ট্যাম্পে দেখা যাচ্ছে ১৮৭০ সালের ৭ই ডিসেম্বর এটি পোস্ট করা হয়েছিল। কিভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছল তা এখনও রহস্য।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল আর্কাইভ খুজে দেখার চেষ্টা করছে অস্ট্রেলিয়ার সাথে এর কোনও যোগাযোগ আছে কিনা বা প্রেরকের কোন আত্মীয় ব্রিসবেনে বাস করছে কিনা। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে