,

যে ছবি দেখে কাঁদলো বিশ্ব বিবেক

1455632219নাইজেরিয়ার এক অনাহারী শিশুর ছবিতে কেঁদে উঠেছে বিশ্ব। সামাজিক মাধ্যমে তার হৃদয়বিদারক ছবি ছড়িয়ে পড়ার পর তার জন্য জমা হয়েছে এক লাখ পাউন্ড বাংলাদেশি টাকায় যা এক কোটি ১২ লাখেরও বেশি। সারাবিশ্বের বিবেককে নাড়িয়ে দেয়ার পাশাপাশি ছবিগুলো তুলে এনেছে দেশটির ভয়াবহ কুসংস্কার সমস্যা।
শিশুটিকে বলা হচ্ছে হোপ। তাকে ডাইনি অভিযুক্ত করে পরিত্যাগ করেছিল গোত্রের মানুষরা। অত্যাচার ও অনাহারে মুমূর্ষু হয়ে পড়ে হোপ। তখন তাকে খুঁজে পান ডেনমার্কের মানবাধিকার কর্মী আনজা রিঙ্গারেন লোভেন। তার ছবি তুলে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তার ক্যাপশন ছিল, ‘এভাবেই হাজারো শিশুকে ‘ডাইনি’ অভিযুক্ত করে পরিত্যাগ করে সবাই। অত্যাচারে ও অনাহারে মৃত্যুর মুখেই ঢলে পড়ে শিশুরা।’ তাকে হাসপাতালে ভর্তি করার পর সাহায্যের আবেদন করা হয়। আর মাত্র দু্ইদিনের মধ্যেই তার সাহায্যে উঠে যায় এক লাখ পাউন্ড।
তবে হোপ ঠিক কি রোগে আক্রান্ত সেটি এখনো স্পষ্ট নয়। তার মতো অনেক শিশুই দেশটিতে ‘ডাইনি’ অভিযোগে অত্যাচারের শিকার হয় এবং একটা সময় মৃত্যুবরণ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে