,

২ ইঞ্চি বানর যখন পোষা প্রাণী! (ভিডিও)

12733981_762999413800278_6484709045195302257_nডেস্ক রিপোর্ট : আমাদের দেশে মানুষ পোষা প্রাণী হিসেবে মূলত বিড়াল, কুকুর, গরু, ছাগল, হাঁস-মুরগি ও বিভিন্ন পাখি পালন করে। এছাড়া বিভিন্ন দেশে আরও ভিন্ন ধরণের পোষা প্রাণী রয়েছে।
তবে, এই সোমবার চীনা নববর্ষের শুরু হল বানর বর্ষ হিসেবে। চীনের ধনী নাগরিকগণ অবৈধভাবে পোষ্য প্রাণী হিসাবে পুঁচকে-ছোট বানর কিনছেন।
বিশ্বের ক্ষুদ্রতম এই স্তন্যপায়ী প্রাণী যার নাম পিগমি মারমসেট ক্রয় করার জন্য চীনের ধনী মানুষেরা ৩০,০০০ ইউয়ান অর্থাৎ প্রায় ৩,০০০ পাউন্ড খরচ করছেন।
পিগমি মারমসেট এর আকার মানুষের বুড়ো আঙ্গুলের সমান। তাদেরকে সেখানে মানুষ ‘থাম্ব বানর’ নামে বেশি জানেন। একটি আইফোনের তুলনায় তাদের ওজন কম।
কিন্তু এখানে সমস্যা হল এই বানর চীনের আবহাওয়ার জন্য সঠিক নয়। পোষা প্রাণী হিসেবে এর ব্যাপক চাহিদা এদের বিপন্ন করে ফেলতে পারে।
সাধারণত এই থাম্ব বানর দক্ষিণ আমেরিকার অঞ্চলে বসবাস করে। যার অর্থ তাদেরকে সেখান থেকে চীনে রপ্তানি করা হচ্ছে। যেন এদের পোষ্য প্রাণী হিসাবে বিক্রি করা যায়।
পিগমি মারমসেটদের বিশেষ যত্ন নিতে হয়। তাদের উপর প্রচুর মনোযোগ দেয়া প্রয়োজন এবং তাদের যেন কোন ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে।–সুত্র: মেট্রো।

https://youtu.be/YmnkkY2OuLs

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ