,

ঢাবির ক ইউনিটের ফল প্রকাশ

dhaka universityঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধীনে ২০১৩- ১৪ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুর ১ টায় ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। এবছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৫৯২৫৩ শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ২৩৩৭৪ জন। পাশের হার ৩৯.৪৪ শতাংশ। পরীক্ষা বাতিল হয়েছে ১১৭৯ জনের। এবারের পরীক্ষায় ১৯৫.৫০ নম্বর পেয়ে ১ম স্থান াধিকার করেছেন আল জামিন শুভ। তার রোল নম্বর ৩০৮১০৩। বিস্তারিত ফল এবং চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পরবর্তী করণীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও তিনি জানান। ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘ক’ ইউনিট ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফ আলী খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি