,

নামাজ শেষে মারা গেলেন রশিদ সরদার

2016_02_02_19_10_30_sSB0ywSDDxIeypY0qxLk25L8XwSUEk_originalশরীয়তপুর : রশিদ সরদার সম্পূর্ণ সুস্থ অবস্থায় মাগরিবের নামাজ পড়তে মসজিদে এসেছিলেন। নামাজের আগে মসজিদে আসা তাবলিগের মানুষসহ অন্যদের সঙ্গে চিল্লা দেয়ার বিষয়ে আলোচনা করেন।

মাগরিবের আজানের পর নামাজে দাঁড়ান। জামাতে ফরজ নামাজ পড়া শেষে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সেখানে শুয়ে পড়েন। এ অবস্থা দেখে ইমামসহ সব মুসল্লি তাকে তুলে ধরে দোয়া দরুদ পড়তে থাকেন। কিন্তু মসজিদের ভেতরেই খুব অল্প সময়ের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের রশিদ সরদার (৪২) মাগরিবের নামাজ পড়ার সময় মনুয়া বাইতুল আমান মসজিদের ভেতরে মারা যান। আজ মঙ্গলবার বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়।

ইমাম ও স্থানীয়রা জানান, রশিদ সরদার সম্পূর্ণ সুস্থ অবস্থায় মাগরিবের নামাজ পড়তে মসজিদে আসেন। নামাজের আগে তিনি তাবলিগ-জামায়াতের লোকসহ ইমাম ও অন্যদের সঙ্গে চিল্লা দেয়ার বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় তিনি সিদ্ধান্ত নেন মসজিদে অবস্থানরত তাবলিগ জামায়াতের সঙ্গেই এক চিল্লায় যাবেন।

কিন্তু তার আর চিল্লায় যাওয়া হলো না। মাগরিবের ফরজ নামাজের সঙ্গে সঙ্গে সেখানে শুয়ে পড়েন। সবাই তাকে তুলে ধরে দোয়া পড়তে থাকেন। কিছু সময়ের মধ্যে তিনি মসজিদেই মারা যান। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মনুয়া গ্রামের মৃত মোহাম্মদ সরদারের ছেলে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে মসজিদ কমিটির সভাপতি মো. করম আলী সৈয়াল বলেন, আব্দুর রশিদ সরদারের এই হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাকে বেহেশত নসিব করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে