শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরুর বুকে এক চিলতে সবুজ

194022Jabel_Hafeet_nightপ্রবাসীরা ঘুরে বেড়ায় আরব আমিরাতের মনোরম ও সুন্দর পার্ক এবং বিনোদন কেন্দ্র গুলোতে। এমনই এক সুন্দর স্থান সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ পাহাড় জেবল হাফিত এবং এর পাদদেশে অবস্থিত গ্রিন মোবাজারা পার্ক। যা আমিরাতের গ্রিন সিটি আল আইনের উপকণ্ঠে অবস্থিত। ১৭ কি:মি: দীর্ঘ, ৪ কি:মি: প্রস্থ এবং ১৩০০ মিটার উচ্চাতা বিশিষ্ট জেবল হাফিত পাহাড় দেখতে এবং সাপের মতো আঁকাবাঁকা ১৫ হতে ২০ কি:মি; ঢালু রাস্তা পেরিয়ে এর সবোর্চ্চ শৃঙ্গে উঠতে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে।jh 10-1 copy

জেবল হাফিতের আকাঁবাকাঁ রাস্তা সত্যিই সুন্দর ও চমকপ্রদ। তিন লেইনের এই রাস্তায় দুই লেইন উপরে ওঠার জন্য আর এক লেইন নিচে নামার জন্য। এই পাহাড়ের সর্বোচ্চ উপর পর্যন্ত আকাঁবাকাঁ ঢালু রাস্তার দুপাশে জরুরি প্রয়োজনে গাড়ি থামার জন্য পর্যাপ্ত হার্ডসোল্ডার রাখা হয়েছে। আছে পর্যাপ্ত স্ট্রিট লাই্ট। যার আলোয় রাতেও গাড়ি চালাতে মনে হয় না গাড়ির হেড লাইটের প্রয়োজন আছে। আর কিছুদূর পর পর আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা এবং পর্যটকদের বসার ব্যবস্থা। যেখানে গাড়ি পার্কিং করে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে।

জেবল হাফিতের পাদদেশের গ্রিন মোবাজারা পার্কে আছে ঝর্ণা, পিকনিক স্পট, প্লে গ্রাউন্ড, আছে কৃত্রিম লেক আর আছে পযর্টকদের থাকার কটেজ। লেকে আছে প্রচুর মাছ। লেকের মাছ দেখতে আর মাছকে খাবার খাওয়াতেও প্রচুর পর্যটক ভিড় করে থাকে সব সময়ে। পার্কের চারিদিকের সবুজ ঘাসের বিছানা, নানান রঙের ফুল ও খেজুর গাছের চাদর গ্রিন মোবাজারা পার্কের নামের যথার্থকে প্রমাণ করেছে।
নানা দেশের প্রবাসীদের মাঝে প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসী এবং তাদের পরিবার পরিজনরা এখানে আসেন ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির আনন্দকে আারও বাড়িয়ে তুলতে। নানা আয়োজন নিয়ে প্রবাসীরা এখানে আসেন। কেউ বা ঝর্ণার গরম পানিতে গোসল করতে, কেউ বা পিকনিক করতে, কেউ বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, কেউ বা ২০ কি;মি; ঢালু আকাঁ বাকাঁ রাস্তায় গাড়ি চালিয়ে জেবল হাফিত পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে অন্যরকম অনুভুতি ও অভিজ্ঞতা অর্জন করতে। এ ধরনের প্রবাসীদের মাঝে চট্রগ্রামের মোহাম্মদ দিদার ও মো; সেকান্দরের পরিবার পরিজনরা এবারের ছুটিতে এসেছে আবুধাবী হতে এখানে বেড়াতে। তাঁরা এখানে প্রথমবারের মত এসে সত্যিই অভিভূত। তাদেঁর মন্তব্য ‘এ রকম সুন্দর জায়গা আমিরাতের অন্য কোথাও আছে কিনা সন্দেহ’।

এই জেবল হাফিতের চূড়া হতে সমগ্র গ্রিন সিটি আল আইনকে কুয়াশাচ্ছন্ন চাদরে ঢাকা মনে হয়। আর দুবাই আর আবুধাবি হাইওয়ে হয়ে আল আইনের দিকে আসার সময় এই পাহাড়ের চূড়া অনেক দূর থেকে দেখা যায়। রাত্রে দূর হতে জেবল হাফিতের আকাঁবাকাঁ রাস্তার হাই ভোল্টেজের বাতিগুলোকে দেখে মনে হয় একটি আকাঁবাকাঁ সাপের মতো লম্বা আলোর রেখা আকাশের দিকে উঠে গেছে। এই পাহাড়ের পাদদেশে যেমন আছে গ্রিন মোবাজারা পার্ক তেমনি এর সর্বোচ্চ চূড়ায় আছে হোটেল, রেস্টুরেন্ট, কাফেটেরিয়া, সরকারি বিনোদন কেন্দ্র বিলাস বহূল অট্রালিকা আর আছে পর্যটকদের গাড়ি রাখার পার্কিং ও বসার জায়গা ।
এখানকার অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসু হাজার হাজার পর্যটকদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। রাতের জেবল হাফিতের আকাঁবাঁকা স্ট্রিট লাইটের আলো আর গ্রিন মোবাজারার নানা রঙের আলো পর্যটকও প্রবাসীদের মুগ্ধ করে দেয়।