বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বেকারী ও দোকান মাালিককে মেয়াদোর্ত্তীন পণ্য বিক্রয় করায় জরিমানা

B Baria map mainনিজস্ব প্রতিবেদকআখাউড়ায় একটি বেকারী ও দুটি দোকান মাালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মেয়াদোর্ত্তীন বেকারীর তৈরি বিভিন্ন পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তাধিকার আইনে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আখাউড়া উপজেলার মোগড়া বাজারের বিসমিল্লাহ বেকারীর মালিক আবু তাহেরকে ২০ হাজার টাকা, একই বাজারের দোকানী শাহীনুল ইসলামকে ২ হাজার টাকা ও রমজান মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল বলেন, বেকারী ও দোকান গুলোতে নিম্নমানের ও মেয়াদোর্ত্তীন বেকারীর তৈরি বিভিন্ন পণ্য বিক্রির দায়ে ভোক্তাধিকার আইনে বেকারী ও দোকান মালিকদের জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক ২০১০ইং অনুযায়ী সকলকে পাটজাত মোড়ক ব্যবহার করার জন্য দোকানীদের বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে