,

গায়ে ৩ কোটি রুপির সোনা ‘সর্বত্যাগী’ সন্ন্যাসীর

downloadডেস্ক রিপোর্ট : তিনি মাথা থেকে পা পর্যন্ত সোনায় মোড়া। গলায় থাকে থাকে নেমেছে মোটা মোটার সোনার চেন, হাতের দশ আঙুলে দশ আংটি, চোখ ধাঁধিয়ে দেওয়া সোনার ব্রেসলেট, সঙ্গে হীরে বাঁধানো সোনার ঘড়ি তো আছেই। তবে ইনি কোনো ধনকুবের ব্যবসায়ী নন, সর্বত্যাগী সন্ন্যাসী!

হরিদ্বারের অর্ধকুম্ভে এবার দেখা মিলল এমনই এক সন্ন্যাসীর, নাম ‘গোল্ডেন বাবা’। সাঙ্গপাঙ্গ নিয়ে সারা গায়ে সোনা ঝমঝমিয়ে গঙ্গায় ডুব মারলেন তিনি। অর্ধকুম্ভে সাধারণত নাগা সন্ন্যাসী বা অন্য ‘হেভিওয়েট’ সাধুদের খুব একটা দেখা যায় না। তবে সোনার চমকে সবার চোখ ঝলসিয়ে এবারের অর্ধকুম্ভ একাই জমিয়ে দিয়েছেন গোল্ডেন বাবা। তার শিষ্যদের দাবি, গোল্ডেন বাবার সারা গায়ে ১৫.৫ কেজি সোনা রয়েছে, যার বাজার মূল্য তিন কোটি রুপি। সোনার মতোই তাদের গুরুও দামি ও দুর্লভ। তাই সোনার সঙ্গে নিজের মিল বোঝাতে তিনি নিজেকে সোনায় মুড়ে রাখেন বলে জানিয়েছে শিষ্যরা।

এই গোল্ডেন বাবার আসল নাম সুধীর কুমার মিশ্র। সন্ন্যাস নেওয়ার আগে তিনি দিল্লিতে পারিবারিক কাপড়ের ব্যবসা দেখভাল করতেন। তিনি জানিয়েছে যে ব্যবসায়ী জীবনে যে সব মিথ্যাচারের আশ্রয় নিয়েছিলেন, সেই পাপ মুছতেই তার সন্ন্যাস। গরীব-দুঃখীদের সাধ্যমতো সাহায্য করেন বলে দাবি করেছেন তিনি।- সংবাদমাধ্যম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে