বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক দল নারীর পিকনিক, অতঃপর

111392_xএক দল নারী বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেন তারা একটি পিকনিক আয়োজন করবেন। কিন্তু শরীরের ওপরের অংশে কিছুই পরা থাকবেনা। অর্থাৎ টপলেস। আর এমনটা করার কারণ ছিল পুরুষশাসিত সমাজকে চ্যালেঞ্জ করা। কিন্তু প্রায় ৫০ জন নারী টপলেস অবস্থায় পিকনিক শুরু করেছিলেন সে আনন্দ নিয়ে সেটা কিছুক্ষণ পরই ফিকে হয়ে যায়। ফেসবুক ইভেন্টের পেজে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে মুহুর্তে। মেট্রোর প্রতিবেদনে উঠে এসেছে বিচিত্র এই আয়োজনের ঘটনা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। টপলেস এই পিকনিক আয়োজনের নাম রাখা হয় ‘ফ্রি দ্য নিপল‘। আয়োজন করেন জো বাকলি লেনক্স (২২) আর অ্যামান্ডা হ্যাওয়ার্থ (২১) নামের দুই নারী। ‘ফ্রি দ্য নিপল’ মূলত সাম্যতার দাবিতে ‘টপলেস হয়ে নারীদের একটি প্রতিবাদ আন্দোলন যেটা শুরু করেছিলেন সমাজকর্মী ও চলচিত্র নির্মাতা লিনা এসকো। অ্যামান্ডাদের আয়োজন ছিল ওই একই ধারণাপ্রসূত। তাদের এ আয়োজনে প্রায় ৫০ জন নারী উপস্থিত হন। আর সবাই তাদের শরীরের ওপরের অংশ থেকে কাপড় খুলে ফেলেন। ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে অ্যামান্ডা বলেন, ‘আমরা বন্ধুরা মিয়ে আলোচনা করছিলাম কিভাবে আমরা ‘ফ্রি দ্য নিপল’ নিয়ে কাজ করতে পারি। তখনই পিকনিক আয়োজনের আইডিয়াটা আসে। যেখানে বন্ধুরা আসবে এবং তাদের জামা খুলে ফেলবে। দারুণ একটা সময় কাটাবে।’ কিন্তু তেমনটা হয়ে ওঠেনি। ফেসবুকে তারা এই ইভেন্টটি তৈরি করেছিলেন। আর এটা ছিল পাবলিক। ফলে এ আয়োজন এতো বেশি মনোযোগ কেড়েছে যে অনেকে অ্যামান্ডাদের ফেসবুক ইভেন্ট পেজে আপত্তিকর ছবি পোস্ট করা শুরু করে। শুধু পরুষনা নন, অনেক নারীও এই আয়োজনে অসম্ভব বিরক্ত হয়েছেন। এক নারী লিখেছেন, এটা খুবই দুখজনক যে নারীরা মনোযোগ আকর্ষন করার জন্য এ ধরনের কাজ করা প্রয়োজন বলে মনে করেন। তিনি আরও বলেন, যদি সমতা চান তাহলে হয়তো এমন শিশুতোষ মনোযোগ আকর্ষন কাজকর্ম বন্দ করা উচিত। ওই নারী এতোটাই ক্ষেপে গেছেন যে লিখেছেন, আপনারা টপলেস হয়ে শুধু পর্নোগ্রাফির প্রচারণা ছাড়া আর কিছুই করছেন না। আরেক নারী লিখেছেন, এটা নারীজাতির জন্য লজ্জাজনক।111392_x

এ জাতীয় আরও খবর

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা