শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা তাই বিশেষ সেবা ,৫০ টাকায় মোবাইল রিচার্জ, এত কম টাকায় অন্যদেশে এই সেবা পাবেন না

2016_01_17_03_27_04_3xKuZdZNy63sKYi9CuO8u1eQhCKhS4_originalবিশ্ব ইজতেমা। হাজার হাজার মুসল্লির সমাগম। এই সুযোগে মোবাইল চার্জের ব্যবসা খুলে বসেছে কিছু মানুষ। অবশ্য মুখে উপকারের কথা বললেও আদায় করছে অন্যায়ভোবে। মোবাইল প্রতি ১৫ থেকে ৫০ টাকা পর্যন্ত নিচ্ছে তারা। ১৫ টাকার নিচে কোনো মোবাইল চার্জ নেই। আর যদি হয় স্মার্টফোন তাহলে চার্জ দিতে লাগবে ৫০ টাকা, কোনো কম নেই।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা ময়দানের বাইরে আশপাশের এলাকায় ঘুরে দৃশ্য দেখা গেছে। এই ব্যবসা করছে মূলত স্থানীয় লোকেরাই। মোবাইল চার্জের পাশাপাশি ব্যালেন্স রিচার্জেও তারা ২ থেকে ৪ টাকা বেশি নিচ্ছে।

ইজতেমা ময়দানে প্রবেশে ১৮টি পথ রয়েছে। এরমধ্যে উত্তর পাশ্বে কামারপাড়া ব্রিজ থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত বিদেশি মেহমানখানার প্রবেশপথসহ ৬টি প্রবেশ পদ রয়েছে। এই প্রবেশ পদগুলোর বিপরীত পাশে অসংখ্য মোবাইল চার্জের দোকান বসেছে। দোকানের সামনে এবং পাশে ছোট বড় আকারে লেখা রয়েছে এখানে মোবাইলের চার্জের সু-ব্যবস্থা রয়েছে।

শনিবার সন্ধ্যায় ইজতেমা ময়দানের আশে উত্তরে পাশ্বে মন্নুনগর এলাকায় গিয়ে দেখা যায়, একটি টেবিল চেয়ার নিয়ে বসে আছে ২০-২৫ বছরের এক যুবক। একটু সামনে এগিয়ে গেলেই ওই যুবক জিজ্ঞাসা করে ভাই মোবাইল চার্জ দিবেন? ফুল চার্জ মাত্র ১৫ টাকা।আমি সবার চেয়ে কমই নিচ্ছে। ফুল চার্জই দিয়ে দিবে।

আপনার নাম কি? এবারই কি প্রথম এই ব্যবসা? এসব প্রশ্ন করলে উল্টো জানতে চায়, ভাই আপনি কি সাংবাদিক? পরিচয় দিলে মোবাইল চার্জের দোকানদার বলেন, আমার নাম রাব্বি। এই বিল্ডিং আমাদের। তাই বাসার সামনে ইজমেতা উপলক্ষে মোবাইল চার্জ দেয়ার জন্য টেবিল নিয়ে বসেছি। আমি এক সঙ্গে ৭৫টা মোবাইল চার্জ দিতে পারি। ১৫ টাকা করে নিয়ে ফুল চার্জ দিয়ে দিচ্ছি। এটা আমার ব্যবসা নয়। মানুষের খেদমত করছি মাত্র!

ইজতেমা ময়দানের ৫ নম্বর গেটে প্রবেশপথে মোবাইল চার্জের দোকানি রফিকুল ইসলাম বলেন, আমি ইজতেমার ভাইদের জন্য মোবাইল চার্জের ব্যবস্থা করেছি। ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত নিয়ে চার্জ দিয়ে দিচ্ছি। নরমাল ফোনে ১৫ থেকে ২০ টাকা এবং অ্যান্ড্রয়েড এবং আই ফেনে ২০ থেকে ৩০ টাকা নেয়া হয়।

মোবাইল চার্জ দিতে এতো টাকা নিচ্ছে কেন এই প্রশ্ন শুনে হেসে বলেন, মানুষের আয় বেড়েছে, তাই বেশি টাকা নিচ্ছি। বিদেশে গিয়ে দেখেন, আমার নিচ্ছি ৩০ টাকা তারা নিচ্ছে ৩০০ টাকা। বাংলাদেশের মত এতে কম টাকায় অন্যদেশে এই সেবা পাবেন না। আর এখানে যারা আসেন তারা মাত্র ৩০ টাকা এটা কিছু মনে করে না। কারণ আমি তাদেরকে সেবা দিচ্ছি।

এসময় সেখানে মোবাইলে চার্জ দিতে আসা জামালপুরের ইসলামপুর থানার ইকবাল হোসেন বলেন, এবার সবকিছুতেই একটু বেশি টাকা নিচ্ছে। গত বছর এই মোবাইল চার্জ দিয়েছি, প্রথম দিন ৫ টাকায়। পরদিন দিতে হয়েছিল ১০ টাকা। আর এবার নিচ্ছে ৩০ টাকা।

তাদের দাবি তারা মুসল্লিদের সেবায় নিয়োজিত
ঢাকা-ময়মনসিংহ রোডে ইজতেমা ময়দানে ৭, ৮, ৯ নম্বর প্রবেশ পথে আশে পাশের দোকানগুলোতে আবার মোবাইল চার্জ দিতে নেয়া হচ্ছে ৫০ টাকা করে। এই সড়কের টঙ্গীর আশরাফাবাদে আশরাফ-সেতু শপিং কমপ্লেক্সের পাশে ছোট গলির ভেতরে আক্তার হোসেন মোবাইল চার্জের দোকান দিয়েছেন। তিনি বলেন, আমি এক সঙ্গে ৭০টি মোবাইল চার্জ দিতে পারি। ফুল চার্জ অ্যান্ড্রয়েড সেট ৫০ টাকা নিচ্ছি। আর যেগুলো ক্যামেরা ছাড়া বা খুব কম দামের সেট সেগুলো ৩০ টাকা নিচ্ছি।

আক্তার বলেন, এখানে খরচ বেশি এই জন্য মুসল্লীদের কাছ থেকেও বেশি টাকা নিতে হচ্ছে।

এ সময় সেখানে মোবাইল চার্জ দিতে আসা নরসিংদীর বেলাবো থানার বাসিন্দা মাসুমুর রহান বলেন, ‘আমি এই হলো দুইবার ইজতেমায় আসছি। প্রথমবার মোবাইল চার্জ দিয়েছি ১০ টাকায়। এবার দিলাম ৫০ টাকায়। এখানের সব দোকানেই একই দাম চায়। তাই এই দোকানে চার্জ দিচ্ছি।’

আব্দুল্লাহপুর বেড়িবাঁধের কামারপাড়া এলাকায় অস্থায়ী মোবাইল চার্জের ব্যবসা করছেন নুরুল ইসলাম জানালেন, খরচ একটু বেশি। গতবার ১০ টাকা করে নিয়েছিলাম। অনেক দূর থেকে লাইন এনেছেন, সেখানে প্রতিদিন পাঁচশ টাকা বিদ্যুতের খরচ দিতে হয়।