বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় হরতাল, অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ

photo-1453002870বরগুনা : বরগুনায় একটি কাপড়ের দোকানে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ৮টা থেকে হরতাল শুরু হয়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা চেম্বার অব কমার্সের এক সভায় হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া হামলাকারীদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শহরের সব দোকানপাট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, হরতাল শুরুর পর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি। অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি।

শনিবার সকালে জেলা তরুণ লীগের কর্মী অভি, প্রিন্স ও সোহেলের নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সড়কে তালুকদার ক্লথ স্টোরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ওই সময় তাঁরা দোকানের আসবাবসহ ক্যাশবাক্স ভাঙচুর করে পাঁচ লাখ টাকা লুট করে নেয় বলে ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ।

ওই ঘটনায় এখন পর্যন্ত নয়ন দাস ও সোহেল নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে