,

গোটা গ্রামকে শেষকৃত্যের ‘আমন্ত্রণ’ জানিয়ে আত্মহত্যা চাষীর

image_146929_0ডেস্ক রিপোর্ট : রীতিমতো প্রস্তুতি নিয়ে আত্মহত্যা করলেন ভারতের মহারাষ্ট্রের এক ঋণগ্রস্ত চাষী। নিজের ‘শেষকৃত্যে ‘হাজির থাকতে’ পাড়া-প্রতিবেশীদের ‘আমন্ত্রণ’ জানান শেষরাও শেজুল নামে মারাঠওয়াড়ার জালনা জেলার ৪০ বছর বয়সি ওই কৃষক। তখন সবাই ভেবেছিল, মস্করা করছেন শেষরাও। কেউ তাভর কথায় গুরুত্বই দেয়নি। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে পরদিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। স্তব্ধ, হতবাক প্রতিবেশীরা, তার পরিবার। মুখের কথাকে যে সত্যি প্রমাণ করে ছাড়বেন শেষরাও, ভাবতেই পারছেন না তারা।

এক গ্রামবাসী বলেছেন, শেষরাও আমাকে, গ্রামের আরও অনেককে বলেছিল, আমাদের ছেড়ে চলে যাবে। শেষকৃত্যে থাকার জন্য গ্রামবাসীদের আমন্ত্রণ করে, কিন্তু ওর কথায় গুরুত্বই দেয়নি কেউ। পরদিন সকালে দেখি, নিম গাছে ওর দেহ ঝুলছে।

শেষরাও দু একর জমির মালিক। খরার দাপটে মার খেয়েছে তার সয়াবিন চাষ। তার ওপর ৮০ হাজার টাকা ঋণও করেছেন। কী করে মেয়ের বিয়ে দেবেন, সেই দুশ্চিন্তাও গ্রাস করেছিল তাকে।

মহারাষ্ট্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে আগামী মাসের ‘মেক ইন ইন্ডিয়া উইক’ কর্মসূচির দিকে তাকিয়ে রয়েছেন ফড়নবিশ। শেষরাওয়ের আত্মহত্যাকে ইস্যু করে মুখপাত্র ‘সামনা’-য় শরিক শিবসেনা কটাক্ষ করেছে, শেষরাওয়ের আমন্ত্রণ কি মন্ত্রালয়ে পৌঁছেছিল? এমন চলতেই থাকলে আমরা কি এটাকে মেক ইন মহারাষ্ট্র বলব? শেষরাও ও তার মতো হাজার হাজার চাষির আত্মহত্যাকে কি মেক ইন মহারাষ্ট্রের ফল বলা উচিত?- সংবাদমাধ্যম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে